বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আমাকে নমিনি করার পরে নেতাকর্মীরা ভোটের মাঠে ঝাপিয়ে পড়েছে: কাজী আলাউদ্দীন 

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২০, ২০২৫ ১২:২৭ পূর্বাহ্ণ

 

নিজস্ব  প্রতিনিধি : সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন বলেন , আমার নাম নমিনি হিসেবে ঘোষণার পর থেকে আশাশুনি–কালিগঞ্জের ২৩টি ইউনিয়নের মানুষ ভোটের মাঠে ঝাপিয়ে পড়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি আশাশুনির প্রতিটি মহল্লা, পাড়া ও অলিতে-গলিতে গিয়েছি। সেখানে আমাদের নেতা–কর্মীরা ইতোমধ্যেই রেড ম্যাপ তৈরি করে পরিকল্পিতভাবে নির্বাচনী কাজ শুরু করেছেন।

তিনি আরও বলেন, এখন আমাদের দায়িত্ব ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে ধানের শীষে ভোট দিন, বিএনপিকে বিজয়ী করুন।”

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাজী আলাউদ্দীন। সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বর্তমান আহবায়ক রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স.ম. হেদায়েতুল ইসলাম, সাবেক আহবায়ক ও চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু এবং সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি। স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

কয়রায় সংবাদ সম্মেলনের মাধ্যমে শ্রমীকলীগ নেতার পদত্যাগ

জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট, কী বার্তা দিলেন?

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতে নিরাপদ: তারেক রহমান

কয়রায় বিএনপির প্রার্থীকে বিজয়ীক রতে সাংগঠনিক সভা 

ফাউন্ডেশন টু ফিউচার’ শীর্ষক শিক্ষা বিষয়ক নতুন উদ্যোগ চালু করল হপ লুন

সাতক্ষীরায় মোবাইল কোর্টে ২ ফার্মেসিকে জরিমানা

বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুরে আব্দুর রউফের ধানের শীষের নির্বাচনী পথসভা

মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন এর বিদায়ী সংবর্ধনা