পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:: বর্ণাঢ্য শিক্ষকতা জীবন সম্পন্ন করে অবসরে গেলেন পাইকগাছার ঐতিহ্যবাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন। বিদায়ী এ শিক্ষক কর্মময় জীবনে প্রাথমিক শিক্ষা পরিবারে সকলের কাছে মডেল হিসেবে পরিচিত ছিলেন।
তিনি দীর্ঘ ৮ বছর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার দক্ষ নেতৃত্বে সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করেছে বিদ্যালয় টি।
লেখাপড়া থেকে শুরু করে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা উপজেলা, জেলা, বিভাগীয় এমনকি জাতীয় পার্যায়ে কৃতিত্ব অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। মিলিজিয়াসমিন ব্যক্তিগত ও পারিবারিক সুযোগ সুবিধা উপেক্ষা করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে নিজের মেধা এবং প্রতিভাকে বিদ্যালয়ের জন্য উজাড় করে দিয়েছেন। অনেকেই তাকে মডেল স্কুলের মডেল হিসেবে আখ্যায়িত করে থাকেন। কর্মময় জীবনে কোন প্রতিবন্ধকতা তাকে তার আদর্শ থেকে বিচ্যুতি ঘটাতে পারেনি। কোন বাঁধা যাকে দায়িত্ব পালনে বিরত রাখতে পারেনি। সরকারি বিধি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারী ছিল তার শেষ কর্ম দিবস। শিক্ষকতা জীবন শেষ করে পদার্পণ করলেন অবসর জীবনে।
এ উপলক্ষে গতকাল সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন এর অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের। অনুষ্ঠানে নিজের কথা বলতে গিয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন বিদায়ী অতিথি মিলিজিয়াসমিন। তাকে অনুসরণ করে বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য ধরে রাখার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আমিনুর রহমান লিটুকে পরামর্শ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা।
সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিটিআই প্রশিক্ষক হাফিজ আল আমিন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীন, সহকারী শিক্ষক রহমত আলী, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ। বক্তব্য রাখেন অভিভাবক হাফিজা খাতুন, রত্না গোলদার, শিক্ষক রনজুমানারা,গীতা রানী,মাহফুজা খাতুন, ললিতা নাথ,নার্গিস পারভীন, সুস্মিতা রায়,শামিমা নাসরিন শিমা,আজমেরী সুলতানা, এস,এম,আমিনুর রহমান, শাহানা ইয়াছমিন, আব্দুস সালাম,আবু সাঈদ পলাশ,ঝর্ণা খাতুন ও শিক্ষার্থী আব্দুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মিলিজিয়াসমিন কে মানপত্র ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

















