বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত: সেনাপ্রধান

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৪, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত। আমাদের প্রধান লক্ষ্য সার্বভৌমত্ব রক্ষা করা এবং জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ানো।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আশুলিয়ায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ‘বিএনসিসি’ অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা ও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটরা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং এই সংস্থার সকল সদস্যকে অভিনন্দন জ্ঞাপন করেন।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ জামান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় বিভিন্ন কৃতি বিএনসিসি সদস্যদের পুরষ্কার তুলে দেন সেনা প্রধান। পরে প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে বিএনসিসি ক্যাডেটরা।

কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব, ৯ পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে নির্বাচন বিষয়ে এসিল্যান্ডের এলাকা পরিদর্শন ও মতবিনিময়

কয়রায় সুন্দরবন কোয়ালিশন প্রকল্পের অবহিতকরন সভা

ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন

বিশ্ববাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক

সাংবাদিকদের ওপর পুলিশের হামলা, জামায়াতের নিন্দা

উপকূলে বৃহত্তম মেধা উৎসব ‘উদারতা শিক্ষাবৃত্তি ২০২৫’ অনুষ্ঠিত

বর্তমানে বিদ্যুতের কোনও ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সকলকে কাজ করতে হবে : মাওলানা আবুল কালাম আজাদ