বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বড়দল বাজারের দীর্ঘকালের বেহাল দশা চরমে, নজর নেই প্রশাসনের

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৪, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান :: আশাশুনি উপজেলা দক্ষিণ বঙ্গের এককালের ঐতিহ্যবাহী মোকাম বড়দল বাজার। বাজারটি দীর্ঘকাল অবহেলা আর সংস্কার বঞ্চিত হয়ে চরম বেহাল দশায় পরিণত হয়েছে।

সরকারি ভাবে প্রয়োজনীয় উদ্যোগ না দেখে বাজারের ঢালাই রাস্তা, (কংক্রিট), চাঁদনী ঘর, পাকা ড্রেন, পাকা ল্যাট্রিন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন এলাকাবাসীর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল ওয়াহাব মোল‍্যা। বুধবার (১৪ জানুয়ারী) সকালে লিখিত আবেদনটি উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুর কাছে জমা দেওয়া হয়।

আবেদনে বলা হয়েছে, বাজারটি দক্ষিণ খুলনার বৃহত্তর মোকাম হিসাবে ব্যবসা-বাণিজ্য কেন্দ্র হিসেবে সুপ্রসিদ্ধ ছিল। এক পর্যায়ে ছোট কলিকাতা নামে প্রসিদ্ধি লাভ করেছিল বাজারটি। সে সময় বাজার হতে বাংলাদেশের বিভিন্ন জেলা, শহর বন্দরের ব্যবসায়ীগণ পাইকারী মালামাল খরিদ করে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যেতেন। সপ্তাহে রবিবারে হাট বসে। হাটের অধিকাংশ মালামাল আসতো নদী পথে। কালের বিবর্তনে ও পার্শ্বস্থিত কপোতাক্ষ নদ ১৫/২০ বছর পলি জমে ভরাট হওয়ার কারণে ব্যবসায়ীদের মালামাল বহনের নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বাজারের কলেবর ছোট হয়ে গেলেও বর্তমানে শুক্রবার, শনিবার ও রবিবার তিন দিনে বিভিন্ন ধরনের কাপড় সহ অন্যান্য মালামাল পাইকারি ও খুচরা বিক্রয় হয়ে থাকে।

বাজারটি দীর্ঘকাল ব্যক্তি মালিকানায় ছিল। স্থানীয় কিছু ব্যক্তি জনস্বার্থে ও সরকারি স্বার্থে বহু ত্যাগ ও চেষ্টায় কয়েকজন উচ্চপদস্থ দেশপ্রেমিক সরকারি কর্মকর্তা দ্বারা বাজারটি পেরিফেরিভুক্ত হয়েছে। ফলে বাজার হতে অনেক রাজস্ব আদায় হচ্ছে। কিন্তু নানাবিধ সমস্যার যাকাকলে পড়ে ব্যবসায়ী ও ক্রতাসাধারণ ভোগান্তিতে রয়েছে। বাজারের চলাচলের রাস্তাগুলো খুবই নাজুক হওয়ায় মালামাল বহন, মানুষের চলাচল কষ্টসাধ্য হয়ে উঠেছে। হাটুরিয়া ব্যবসায়ীদের চাঁদনী ঘরের অভাবে রোদ-বৃষ্টিতে মালামালের পসরা বিছানো অসম্ভব হওয়ায় ভোগান্তি পেতে হচ্ছে। এছাড়া বাজারে মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অনেক স্থায়ী দোকানদারদের বাড়ির মধ্যে বর্ষাকালে পানি জমা হয়ে এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়। এ কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন-যাপন করতে হয় এলাকাবাসী।

বাজারকে ব্যবসা উপযোগি করতে এবং বৃহত্তম মোকামকে সরকারি রাজস্ব আদায়ের হার বাড়াতে জরুরি ভিত্তিতে ঢালাই রাস্তা (কংক্রিট), চাঁদনী ঘর, পাকা ড্রেন, পাকা ল্যাট্রিন নির্মাণ করা সহ বাজারের উন্নয়নের পদক্ষেপ গ্রহনের জোর দাবী জানিয়েছেন ব্যবসায়ীরাসহ স্থানীয় সচেতন মহল।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ভারতে বাংলাদেশের খেলতে যাওয়া নিয়ে যা বললেন কপিল

টেক্সাসে ৮ দিন পর নিখোঁজ কিশোরী ক্যামিলা মরদেহ উদ্ধার

বাংলালিংক চালু করল নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’

আশাশুনির বুধহাটায় ভোর রাতে ছাবড়া ঘর বেঁধে জমি জবরদখলের চেষ্টা

২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন এনসিপির নাহিদ

ভারত থেকে অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত হতে পারে আইসিসির দুটি ইভেন্ট

সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি

বাংলাদেশিদের প্রত্যাবাসন বাড়াবে ইতালিঅবৈধ: রাষ্ট্রদূত

আশাশুনির ইরামনি ব্রিকসকে জরিমানা, ৩০০ বস্তা টায়ারের গুড়া (কার্বন) সহ ট্রাক জব্দ

ট্রাকচালক হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র