শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

মঞ্চনাটকে অবদানের জন্য সিইউকেসি পুরস্কারে ভূষিত হলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ১৯, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ

 নিউজ ডেস্ক :  মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য কুমিল্লা কবি পরিষদ (সিইউকেসি) সাহিত্য পুরস্কার ২০২৫ এ ভূষিত হলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী।
১৮ ডিসেম্বর ২০২৫ এই পুরস্কার ঘোষণা করেন সিইউকেসি-এর প্রতিষ্ঠাতা সভাপতি আর. মজিব ও সভাপতি আবদুল লতিফ।

আর. মজিব জানান, ২০২২ সাল থেকে সাহিত্যের বিভিন্ন বিভাগে, সংগঠনটি সাহিত্য পুরস্কার ও সম্মাননা দিয়ে আসছে। এই ধারাবাহিকতায় এবার মঞ্চনাটকে অসামান্য অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সাহিত্য পুরস্কার ও অর্থ সম্মাননা দেয়া হবে।

কুমিল্লা কবি পরিষদ সাহিত্য পুরস্কার ২০২৫-এ মনোনীত হওয়ায় বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীর জনক নাট্যকার ড. মুকিদ চৌধুরী বলেন, ‘মঞ্চনাটক আমাকে ভীষণভাবে টানে। ১৯৯৬ থেকে শুরু করে এখন পর্যন্ত আমি মঞ্চনাটক নিয়ে কাজ করছি। বাংলাদেশ, ভারত ও গ্রেট ব্রিটেনে আমার নাটক মঞ্চস্থ হয়েছে। ব্যক্তিগতভাবে আমি নবধারার বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীর প্রতিই আকর্ষণ অনুভব করি। মূলত যারা কোনদিন মঞ্চনাটক করেননি তাদেরকে সহজে নাটক-পরিবেশনের সঙ্গে যুক্ত করাই এই শিল্পশৈলীর কাজ। কুমিল্লা কবি পরিষদ (সিইউকেসি) সাহিত্য পুরস্কার ও সম্মাননা-২০২৫ আমাকে বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলী নিয়ে আরও নতুন নতুন কাজের জন্য উৎসাহিত করবে।’

প্রসঙ্গত, দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী ও রত্নগর্ভা শিরীণ চৌধুরীর কনিষ্ঠ সন্তান নাট্যকার ড. মুকিদ চৌধুরী। তিনি একাধারে বিজ্ঞানী, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার ও কবি। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে তাঁর পদচারণা। তার সৃষ্টিকর্মের মধ্যে উল্লেখযোগ্য হলো- নাট্যোপন্যাস ও নাটক: অষ্টমবসু – দ্যু : দেবব্রত ভীষ্ম; যোদ্ধা; আটই ফাল্গুন; অশোকানন্দ; কর্ণপুরাণ; গোমতীর উপাখ্যান; তারকাঁটার ভাঁজে; রাজাবলি; চম্পাবতী; ফুলবউ; জলের ভেতর জলের বিসর্জন; অপ্রাকৃতিক প্রকৃতি; গালিব কিংবা আসাদ; কলকাতায় মির্জা গালিব; কবিকথন; অপূর্ণতার পরিপূর্ণতা; পঞ্চপুরাণ; পঞ্চবেদ; পঞ্চবিন্দু ইত্যাদি। গল্পসম্ভার: তৃষিত তিথি; তীরের বৃক্ষরাজি; কস্তুরী গন্ধ; খুঁত। কাব্যসম্ভার: অনাহূত অতিথি; বিষের বিন্দু; কাব্যসংগ্রহ ১; রাজা গৌড় গোবিন্দ; গঙ্গাঋদ্ধির নারীবৃন্দ। গবেষণা: ইতালি : আদ্যন্ত ইতিহাস; জার্মানি : অতীত থেকে বর্তমান; জার্মান সাহিত্য : প্রারম্ভ থেকে অধুনা; ইংল্যান্ড : সংক্ষিপ্ত ইতিহাস; ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯); নেপোলিয়ন বোনাপার্ট; স্বরূপ অন্বেষণে; পৃথিবী; নৃত্য প্রভৃতি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শাওয়ালের রোজা কবে শুরু, ৬টার কম রাখা যাবে?

ঘরে বসে ইউরোপের জাল ভিসা তৈরি, মালয়েশিয়ায় বাংলাদেশি স্বামী-স্ত্রী আটক

কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধি ব্যক্তি দিবস  উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

রংপুরকে বড় ব্যবধানে জেতালেন মাহমুদউল্লাহ

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ, চূড়ান্ত হলো সূচি ও ভেন্যু

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মোজতবা খামেনির

সাতক্ষীরায় ক্রীসকপ ক্রিকেট টুর্নামেন্ট এর রোমাঞ্চকর ফাইনাল অনুষ্ঠিত

দেশজুড়ে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

১৪ সদস্যের নির্বাচনি পর্যবেক্ষক পাঠাচ্ছে কমনওয়েলথ