রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা, আটক ২

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ

সময় ডেস্ক :: খুলনায় গুলি করে সৈয়দ আলম নবী (৩৮) নামের এক বালু ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে খানজাহান আলী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের সামনে দুর্বৃত্তরা গুলি করে। আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য রাতে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে সেখান থেকে ঢাকায় নেওয়া হয়। এই ঘটনায় দুজনকে আটক করা হলেও তদন্তের স্বার্থে তাঁদের নাম বলেনি পুলিশ।

আহত যুবক মিরেরডাঙ্গা এলাকার বাসিন্দা আনোয়ার মীরের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সৈয়দ নবী ওই এলাকার একজন বালু ব্যবসায়ী ও স্থানীয় এজাক্স জুট মিলের সিকিউরিটি ইনচার্জ।

রাত ১টার দিকে ব্যবসায়িক ও অন্যান্য কাজ শেষে বাড়ি ফিরছিলেন সৈয়দ নবী। পথে একটি মোটরসাইকেলযোগে আসা দুই যুবক গতিরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছোড়েন। গুলিগুলো তার পিঠে, কাঁধে এবং কানে বিদ্ধ হয়।

গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা বের হয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আহত ব্যক্তি একজন বালু ব্যবসায়ী। পাশাপাশি তিনি এজাক্স জুট মিলের সিকিউরিটি ইনচার্জ। তার বিরুদ্ধে থানায় মারামারিসহ পাঁচটি মামলা রয়েছে। এজাক্স জুট মিলের সিকিউরিটি গার্ড ব্যবস্থাপনা নিয়ে একটি পক্ষের সঙ্গে তার বিরোধ রয়েছে, যা নিয়ে মামলা পর্যন্ত গড়ায়।

সানওয়ার হুসাইন মাসুম বলেন, ঘটনা তদন্তে কয়েকটি দিক নিয়ে সামনে এগোচ্ছে পুলিশ। সৈয়দ আলম নবীর ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাবে না।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বেহেস্তের প্রলোভন ও ভয়-ভীতিতে ধানের শীষের গণজোয়ার ঠেকাতে পারবেন না:পারুলিয়া জনসভায় আব্দুর রউফ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশাসনিক অস্থিরতা

বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরায় স্কুল শিক্ষক নিয়োগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ

জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই …. ডা: শফিকুর রহমান

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

৬নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান 

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা, আটক ২

১০১৫ জন শ্রমিককে ঈদের আগে বেতন ভাতা পরিশোধ করল

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আরও পেছাচ্ছে