শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সরবরাহ প্রচুর তবুও দাম বাড়ছে  সবজির 

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৯, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ণ

 সময় ডেস্ক :: শীত মৌসুমের সবজির সরবরাহ বাড়লেও রাজধানীর বাজারে দামের চাপ কমেনি। উল্টো অনেক সবজির দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। একই সঙ্গে খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম কেজিতে তিন থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ শীতকালীন সবজির দাম গত সপ্তাহের তুলনায় ঊর্ধ্বমুখী।

বাজারে মাঝারি আকারের ফুলকপি এখন প্রতি পিস ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও ছিল ১৫-২৫ টাকা। মুলা ও বেগুন কেজিতে ১০ টাকা বেড়ে যথাক্রমে ৪০ ও ৬০ টাকায় বিক্রি হচ্ছে। শিমের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে ৫০ থেকে ৭০ টাকায় পৌঁছেছে।

আলুর দাম কিছুটা বেড়ে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা হয়েছে। শালগম, পেঁপে ও ব্রকলি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা কেজিতে। মৌসুম হওয়া সত্ত্বেও টমেটোর দাম ক্রেতাদের হতাশ করছে। বাজারে পাকা, কাঁচা ও আধাপাকা—সব ধরনের টমেটো কেজিতে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল প্রায় ৮০ টাকা। এ ছাড়া ঢ্যাঁড়শ ও পটলের দাম কেজিতে ৯০ থেকে ১২০ টাকার মধ্যে রয়েছে।

খুচরা ব্যবসায়ীরা জানান, প্রচণ্ড শীতের কারণে কৃষকরা মাঠ থেকে সবজি তুলতে পারছেন না। তাপমাত্রা স্বাভাবিক হলে দাম কমতে পারে বলে আশা করছেন তারা।

সবজির পাশাপাশি চালের বাজারেও অস্বস্তি বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে।

বিক্রেতারা জানান, রশিদ মিনিকেটের কেজি এখন ৭৫ টাকা, যা আগে ছিল ৭২ টাকা। নন-ব্র্যান্ড মিনিকেট ৬৫ টাকা থেকে বেড়ে ৭০ টাকায় দাঁড়িয়েছে। দামি মিনিকেট (মোজাম্মেল) কেজিতে ১-২ টাকা বেড়ে ৮৫-৮৬ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি নাজিরশাইল চালের দাম এখন কেজিতে ৭২ থেকে ৮৫ টাকা, যা সপ্তাহখানেক আগে ৩-৪ টাকা কম ছিল। আমদানি করা নাজিরশাইল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৮ টাকা কেজিতে। এ ছাড়া বাজারে মুগ ডাল, ছোট মসুর ডাল ও চায়ের দামও বেড়েছে।

তবে কিছু পণ্যের দামে স্বস্তি রয়েছে। গত সপ্তাহের মতোই প্রতি ডজন ফার্মের বাদামি ডিম বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৫৫-১৬৫ টাকা এবং সোনালি মুরগি ২৪০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম কেজিতে ৭৫০ থেকে ৮০০ টাকা রয়েছে।

মাছের বাজারে পাঙাশ ১৭০-২০০ টাকা, রুই ৩২০-৪২০ টাকা, তেলাপিয়া ২০০-২৮০ টাকা এবং কাতলা ৩৪০-৪৪০ টাকায় বিক্রি হচ্ছে। শিং মাছের দাম কেজিতে ৩৪০ থেকে ৬৪০ টাকা পর্যন্ত।

সার্বিকভাবে, বাজারে অধিকাংশ সবজি পাওয়া গেলেও দাম নিয়ে এখনো অস্বস্তিতে রয়েছেন সাধারণ ক্রেতারা। তবে ডিম ও মুরগির দাম স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তি মিলছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে – ২০২৬ অনুষ্ঠিত:

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগির অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পাইকগাছায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির প্রতিবাদ সভা

সুন্দরবনে অবৈধ গুইসাপ ধরার অপরাধে ৩ জেলে আটক 

বুধহাটায় বিদ্যুতের তারে লেগে মটর সাইকেল ২ যাত্রী আহত

আশাশুনির দাঁদপুরে রেকর্ডীয় ৭০ বছর দখলীয় জমির গাছ কর্তন

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের নিকট থেকে দলীয় প্রতীক ধানের শীষ গ্রহণ করলেন আব্দুর রউফ

‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোয় ২ ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান