শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

তিন দিন বন্ধের পর বেনাপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি ::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে তিন দিন আমদানি রপ্তানি বন্ধ থাকার পর আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আবার সচল হয়েছে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য তিনদিন বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে ৩ শতাধিক ট্রাক আমদানি হয় ও ১ শতাধিক ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, দেশে নির্বাচনের কারণে গত তিনদিন এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। নির্বাচন এবং ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভারত থেকে ৪৫টি পন্যবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে। অপরদিকে বাংলাদেশ থেকে ২০ টি পন্যবাহী ট্রাক ভারতে রপ্তানি হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণ করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

তালায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, যুবদল নেতা অভিযুক্ত

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ

অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছার চাঁদখালীতে অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি উচ্ছেদ

আশাশুনিতে চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার-২

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই : সেনাপ্রধান

কলারোয়া কলারোয়ায় ফুটবল প্রতিযোগীতা ও প্রশিক্ষণের উদ্বোধন

তথ্য অফিসের উদ্যোগে  বাংলাদেশ গঠনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক আলোচনা

কালিগঞ্জে বিএনপির নির্বাচনী-পরবর্তী আলোচনা সভা”দল সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান,বহিষ্কৃতদের বিষয়ে কঠোর অবস্থান