মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাইকগাছায় অগ্নিকান্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ব্যাপক ক্ষতিঃ দু’টি পশু দগ্ধ

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২০, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ণ

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি :: পাইকগাছায় অগ্নিকান্ডে কলেজ কর্মচারী আতিয়ার রহমান গাজীর দু’টি বসতঘর ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পালিত দু’টি ছাগল দগ্ধ হয়েছে।

রোববার রাত ১২ টার দিকে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের মৃত দলিল উদ্দিন গাজীর ছেলে ও ফসিয়ার রহমান মহিলা কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী আতিয়ার রহমানের বসতবাড়িতে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কলেজ কর্মচারী আতিয়ার রহমান বলেন রাতে ঘুমিয়ে যাওয়ার রাত ১২ টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। প্রথমে আমার মেয়ে মুর্শিদা টের পেয়ে আগুন আগুন বলে চিৎকার দিলে প্রতিবেশী লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন মুহূর্তের মধ্যে রান্না ঘর থেকে বসতঘরে ছড়িয়ে পড়ে।

প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ করা গেলেও এ সময়ের মধ্যে রান্না ঘর ও বসতঘর এবং আসবাবপত্র ও ৩ টি বাইসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আগুনে পালিত দু’টি ছাগল দগ্ধ হয়। অগ্নিকান্ডে অর্থের হিসাবে কমপক্ষে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আতিয়ার রহমান জানিয়েছেন।

ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তিনি সরকারি আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

আশাশুনিতে নির্বাচন বিষয়ে এসিল্যান্ডের এলাকা পরিদর্শন ও মতবিনিময়

অ্যাপার্টমেন্ট কেনার আগে ৫টি জরুরি বিষয়!

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক

নাবিলা অভিনীত সিনেমা ‘বনলতা সেন’ মুক্তি পাচ্ছে ঈদে

আশাশুনিতে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পুরাতন সাতক্ষীরায় দাঁড়িপাল্লা প্রতিকের মিছিল ও সমাবেশ

কলারোয়ায় দারিদ্র্য বিমোচনে ‘যাকাত শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত

ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

পাক-আফগান সীমান্তে রাতভর সংঘর্ষ : তালেবান সরকারের শতাধিক সদস্য নিহত