সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ৮৭ কোটি ডলার

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৮, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : চলতি ডিসেম্বরের প্রথম সাত দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৮৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে এসেছে ১২ কোটি ৫১ লাখ ডলার।

সোমবার (০৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬১ কোটি ৬০ লাখ ডলার, অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি আরও জানান, ৭ ডিসেম্বর একদিনেই দেশে এসেছে ২৪ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে মোট ১ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ বেশি।

এর আগে, নভেম্বর মাসে দেশে আসে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। অগাস্ট ও জুলাই মাসে আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে এসেছে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ), যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অবৈধ অভিবাসীদের আশ্রয়, মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ২ বছর কারাদণ্ড

সেনাবাহিনীর সহায়তা দরকার নির্বাচন উৎসবমুখর করতে প্রধান উপদেষ্টা

ভারতের উত্তর প্রদেশে মুসলিম বসতিতে বুলডোজার চালানোর হুমকি

আশাশুনিতে নির্বাচন বিষয়ে এসিল্যান্ডের এলাকা পরিদর্শন ও মতবিনিময়

বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার 

যুব নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধির জন্য ধর্মীয় নেতা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে প্রচারাভিযান

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে প্রতারণা, ৫২ এনআইডি উদ্ধার

জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব

নাঈম-শাবনাজের মেয়েকে বিয়ে করলেন গাজী মাজহারুল আনোয়ারের ভাতিজা