রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

অবৈধ অভিবাসীদের আশ্রয়, মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ২ বছর কারাদণ্ড

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৫, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয়া এবং পাচার চক্রের সাথে জড়িত থাকার দায়ে রাব্বি হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন মালয়েশিয়ার আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশটির শাহ আলম উচ্চ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। রাব্বি হোসেনের বিরুদ্ধে চারজন বাংলাদেশি অভিবাসীকে অবৈধভাবে লুকিয়ে রাখা এবং একটি ট্রানজিট হাউসের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, গত বছরের ৪ নভেম্বর পেতালিং জায়ার দামানসারা এলাকার ‘রুমাহ পাংসা রামপাই ইদামান’-এ একটি বিশেষ অভিযান চালানো হয়। ওই অভিযানে একটি আবাসিক ইউনিট থেকে রাব্বি হোসেনসহ চারজন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছিল। আদালত নির্দেশ অনুযায়ী তার কারাদণ্ড গ্রেফতারের তারিখ থেকেই কার্যকর হবে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা মানবপাচার এবং অভিবাসী চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যেকোনো ব্যক্তি, সিন্ডিকেট, নিয়োগকর্তা বা মালিক যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেবে বা তাদের সাথে যোগসাজশ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

জনসাধারণকে কোনোভাবেই অবৈধ অভিবাসীদের সাহায্য না করার এবং অভিবাসন আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

অভিবাসন বিভাগ আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় এই ধরনের এনফোর্সমেন্ট অপারেশন বা প্রয়োগকারী অভিযান অব্যাহত থাকবে। যেকোনো অবৈধ কার্যকলাপের তথ্য সরকারি চ্যানেলের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা

চব্বিশের আজাদী অক্ষুন্ন রাখতে হ্যাঁ’র পক্ষে রায় দিন

মহাসড়কে বিমান জরুরি অবতরণ: আতঙ্কিত যাত্রী ও জনসাধারণ

বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় সহিষ্ণুতা বজায় রেখে আমরা সবাই মিলে দেশটাকে গড়বো… ড. আসাদুজ্জামান রিপন

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম

কয়রায উত্তরণের জিসিএ প্রকল্পের অগ্রগতী পর্যালোচনা ও সমন্বয় সভা

৪ দফা দাবীতে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের নো ওয়ার্ক” কর্মসূচি পালিত 

সকলে মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো: মুহা: আব্দুল খালেক এমপি

সাতক্ষীরা প্রেসক্লাবে ‘ভুয়া কমিটি’ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

খানপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে অতি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ