মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

খানপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে অতি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৩, ২০২৬ ৯:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের খানপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে অতি দরিদ্র সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম্য ডাক্তার মাহবুবুর রহমান রনি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো. জাহিদুল ইসলাম হাওলাদার, শাখা ব্যবস্থাপক (ইউপিজি কর্মসূচি), ব্র্যাক বাঁশদহা ব্রাঞ্চ সাতক্ষীরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জিয়াউর রহমান (সংগঠক, ইউপিজি কর্মসূচি), পশু ডাক্তার সাইফুল ইসলাম, আল-আমীন, আসানুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ সদস্যরা।

অনুষ্ঠানে অতি দরিদ্র সদস্যদের হাতে হাতে পবিত্র রমজানের ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ তাদের মাঝে স্বস্তি ও আনন্দ এনে দেয়।

অনুষ্ঠানটি আয়োজন করেন ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) কর্মসূচি, বাঁশদহা ব্রাঞ্চ, সাতক্ষীরা। সৌজন্যে ছিলেন খানপুর গ্রাম সামাজিক শক্তি কমিটি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আমি শুধু জামায়াতের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমীর

বুধহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

ভারতে বাংলাদেশের খেলতে যাওয়া নিয়ে যা বললেন কপিল

বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’

রমজান উপলক্ষে ১,৪৪০ বন্দিকে মুক্তি দিচ্ছেন আমিরাতের প্রেসিডেন্ট

ভুটানকে ১২ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের রাজকীয় শুরু

সাবেক এমপি কাজী নাবিলের সম্পদ জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

খালেদা জিয়া দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন….বাপ্পী