বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ঋণখেলাপিদের নাম ও ছবি প্রকাশের দাবি জানিয়ে গভর্নরকে চিঠি

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৮, ২০২৬ ১:২০ অপরাহ্ণ

সময় ডেস্ক :: দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ অস্বাভাবিক হারে বেড়েছে। ব্যাংকগুলো কোনোভাবেই তা কমাতে পারছে না। এমতাবস্থায় ঋণখেলাপিদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের নাম ও ছবি প্রকাশের দাবি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে চিঠি দিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩৫.৭৩ শতাংশ।

গভর্নরকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে খেলাপি ঋণের আংশিক অবলোপনের সুযোগ দেওয়া হলে তাৎক্ষণিকভাবে খেলাপি ঋণের পরিমাণ কমানো সম্ভব হবে। একই সঙ্গে লিয়েনকৃত খেলাপি ঋণ নগদায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সহযোগিতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া মৃত্যু, মারাত্মক অসুস্থতা কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যক্তিগত ঋণ, গৃহঋণ ও ক্ষুদ্র ব্যবসায়িক ঋণের ক্ষেত্রে সুদ মওকুফের মাধ্যমে দ্রুত ঋণ আদায়ের সুযোগ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়।

খেলাপি ঋণগ্রহীতাদের বিদেশ গমন নিষেধাজ্ঞা, তাদের নাম ও ছবি প্রকাশ এবং যেকোনো ব্যবসায়ী সংগঠনের নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণার সুপারিশ করা হয়েছে।

এদিকে ব্যাংকিং সম্পদ বিক্রয়ের মাধ্যমে ঋণ আদায় ত্বরান্বিত করতে নিলামে বিক্রয়কৃত সম্পত্তির ওপর সব ধরনের আবগারি শুল্ক ও ভ্যাট প্রত্যাহার, নিলাম ক্রেতাদের জন্য আয়কর রেয়াতসহ বিভিন্ন প্রণোদনা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি নিলামকৃত সম্পত্তি হস্তান্তরে জেলা প্রশাসকের অনুমোদনের বাধ্যবাধকতা প্রত্যাহার এবং সাব-রেজিস্ট্রি অফিসগুলোর সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

প্রস্তাবনায় বলা হয়েছে, খেলাপি ঋণগ্রহীতা ও সংশ্লিষ্ট জামানতদাতাদের সম্পদ, আয়কর রিটার্ন, ওয়ারিশ সনদ, জন্ম ও মৃত্যু সনদ, পাসপোর্টসহ প্রাসঙ্গিক তথ্য আদালতের হস্তক্ষেপ ছাড়াই চাহিবামাত্র পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। এতে মামলার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে মনে করে এবিবি।

এছাড়া ব্যাংক বা আদালতের কোনো পদক্ষেপের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ ডাউন পেমেন্ট বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। সিভিল মামলার ক্ষেত্রে উচ্চ আদালত থেকে স্টে-অর্ডার গ্রহণের সুযোগ আইনিভাবে সীমিত করার পাশাপাশি স্টে-অর্ডার প্রদানের সময় উভয় পক্ষের শুনানি নিশ্চিত করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫

বিশ্বকাপে না খেলা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ইস্যুতে নীরবতা ভাঙলো শ্রীলঙ্কা বোর্ড

২০২৫-২৬ সালের জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতার আয়োজন ঘিরে নানা অভিযোগ

হলফনামা তো নয় যেন দুর্নীতিনামা : মোমিন মেহেদী

নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না জাতীয় দলের খেলোয়াড়রা

একই পরিবারের ১৩ জনসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

আশাশুনিতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

শ্যামনগরে জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতেই হবে