শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৮, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ

    • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

এ উপলক্ষে ২৬ নভেম্বর বুধবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়ের সভাপতিত্বে “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, নির্বাচন কর্মকর্তা বজলুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত ঘোষ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সেরদাতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, এসএম কামরুল আবেদীন, জিএম কামরুল ইসলাম, খামারী আনোয়ার হোসেন, অমরেশ কুমার মন্ডল, আশরাফুজ্জামান ও মলয় মন্ডল।

অনুষ্ঠানে ফিতা কেটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। পরে অতিথি বৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রদর্শনীতে ৩০ টি স্টল স্থান পেয়েছে।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়া স্থিতিশীল, ওষুধ কাজ করছে

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

তালায় অধ্যাক্ষ ইজ্জত উল্লার সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনির ইরামনি ব্রিকসকে জরিমানা, ৩০০ বস্তা টায়ারের গুড়া (কার্বন) সহ ট্রাক জব্দ

শত শত অবৈধ কয়লা ভাটিতে দমবন্ধ জনজীবন, নির্বিকার প্রশাসন

কয়রায় দর্জি বিজ্ঞান প্রশিক্ষনের মাধ্যমে নারীরা হয়ে উঠবে স্বাবলম্বী 

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ, চূড়ান্ত হলো সূচি ও ভেন্যু

ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপনারা দুই দিনের বৈরাগী শিবিরকে নিশ্চহ্ন করার স্বপ্ন দেখলে আপনারাই বিলীন হয়ে যাবেন – সাতক্ষীরা শহর শিবির সভাপতি আল মামুন

ফেব্রুয়ারির ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯৭০ মিলিয়ন ডলার