মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কালিগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ডাঃ শহিদুল আলমের বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ১৬, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ

 

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ :  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় র‍্যালিটি কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যলয়ে এসে শেষ হয়। র‍্যালিতে ব্যানার হাতে নিয়ে নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র পুনরুদ্ধার ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শহিদুল আলম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“মহান মুক্তিযুদ্ধের এক ঐতিহাসিক মুহূর্তে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনন্য প্রেরণা দিয়েছিলেন। সেই ঘোষণা ছিল মুক্তিকামী মানুষের সাহস ও দৃঢ়তার প্রতীক।”

তিনি আরও বলেন, “১৬ ডিসেম্বর আমাদের চূড়ান্ত বিজয়ের দিন। এই বিজয় শুধু একটি পতাকা অর্জনের নয়, এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। আজকের দিনে আমাদের শপথ নিতে হবে—মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

আলোচনা সভায় কালিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী  পিঠা উৎসবের উদ্বোধন

কুরআন বনাম বাইবেল:নূহ (আঃ) এর নৌকা

পাচারকৃত সম্পদ ফেরাতে জাতিসংঘে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগির অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিখোঁজের ১১ বছর পর দেশে ফিরল ৪ সন্তানের জননী শান্তনা

ইরানের তেল ও খার্গ দ্বীপ নিয়ন্ত্রণে নিতে চাই: ট্রাম্প

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের কান্ডারী  আলহাজ আব্দুর রউফের মনোনয়নপত্র সংগ্রহ   

জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই …. ডা: শফিকুর রহমান

জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতেই হবে

আশাশুনিতে লবণ পানির অনুপ্রবেশ ও বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান