শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী  পিঠা উৎসবের উদ্বোধন

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৩, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে দুই দিন ব্যাপী বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পিঠা  উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারী) বেলা ১২ টায় শহরের আমতলাস্থ  সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কো-চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, কলেজের  প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খালেক, কলেজের পরিচালক) অর্থ সালাউদ্দিন আহমেদ, কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম,
শিক্ষা পরিচালক হালিমুল আলম, সহকারী প্রধান শিক্ষক মেহেদী হাসান, এড. রবিউল ইসলাম, শেয়ার সদস্য মাওলানা নুরুল হক, প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমুখ। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকগন উপস্থিত ছিলেন।

পিঠা উৎসবে পিঠা পুলির সমাহার নিয়ে  ৫৩টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি ও নকশি, জামাই পিঠাসহ ঐতিহ্যবাহী পিঠা তৈরি ও প্রদর্শনীতে  নানা  ধরনের পিঠার পসরা সাজানো হয়েছে। যা বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের সংস্কৃতির পরিচয় ঘটায়।

এছাড়াও এই উৎসবে বিভিন্ন  লোকনৃত্য ও দেশাত্মবোধক গান এবং পরিবার ও বন্ধু-বান্ধবের মিলনমেলা পরিনত হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরার উদ্যোগে দূর্গতদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ

খালেদা  জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের  উদ্যোগে দোয়া মাহফিল  অনুষ্ঠান

সাতক্ষীরায় ৩টি ইউনিয়নের কৃষকদের সমন্বয়ে কৃষকের আইজিএ কৃষি মেলা

সকলে মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো: মুহা: আব্দুল খালেক এমপি

ভারতীয় সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি

আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

বিশ্ববাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম

মাদারীপুরে ২৫ দিনে চার শতাধিক বোমা বিস্ফোরণ, আতঙ্কে শহরবাসী

নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুপ্রেরণায় শিক্ষার্থীরা আবারো বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

পাইকগাছায় বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত