শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ভারতীয় সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৬, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: কঠোর হুঁশিয়ারি দিয়ে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, ভবিষ্যতের যুদ্ধের জন্য ভারতের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে।  

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজস্থানের জয়পুরে সেনা দিবসের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

আধুনিক প্রযুক্তি, নতুন কাঠামো ও দেশীয় অস্ত্র-সরঞ্জামের ওপর জোর দিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারতীয় সেনাবাহিনী এখন সুপ্রশিক্ষিত সেনাবাহিনী, আধুনিক সরঞ্জাম এবং বহুমাত্রিক অভিযানের সক্ষমতা নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির ব্যবহার একজন সৈনিককে আরও সক্ষম করে তুলছে।

তিনি বলেন, আত্মনির্ভরতা এখন আর শুধু লক্ষ্য নয়, বরং ভারতের জন্য এটি কৌশলগতভাবে অত্যন্ত জরুরি। গত কয়েক বছরে ভারতীয় সেনাবাহিনীর চিন্তাধারায় স্পষ্ট পরিবর্তন এসেছে। 

তিনি জানান, ‘অপারেশন সিন্দুর’ একটি ‘নতুন বাস্তবতা’ তৈরি করেছে। এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী দ্রুততা, সমন্বয় ও নিখুঁত আঘাত হানার সক্ষমতা প্রমাণ করেছে। এটি একটি পরিণত ও আত্মবিশ্বাসী বাহিনীর প্রতিচ্ছবি, যারা পরিমিত কিন্তু দৃঢ় ও দায়িত্বশীল পদক্ষেপে জাতীয় স্বার্থ রক্ষা করতে পারে।

জেনারেল দ্বিবেদী বলেন, আমরা শুধু বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করছি না, ভবিষ্যৎ যুদ্ধের জন্যও প্রস্তুতি নিচ্ছি। সেই লক্ষ্যে নতুন কাঠামো গড়ে তোলা হচ্ছে, যেগুলো ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী সাজানো ও প্রশিক্ষিত করা হচ্ছে।

ভারতীয় সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী সব সময় যেকোনো ধরনের হামলা মোকাবিলায় প্রস্তুত। ভবিষ্যতের যুদ্ধের জন্যও বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আজকের কুচকাওয়াজে সেই প্রস্তুতির প্রতিফলন দেখা গেছে এবং সামনে এই প্রস্তুতি আরও জোরদার করা হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনী প্রয়োজনীয় পরিবর্তন আনতেই থাকবে। 

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

আশাশুনির বুধহাটা ও শোভনালী ইউনিয়নে রবিউল বাশারের গণ সংযোগ

কয়রায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুকি হ্রাসে আগাম সর্তকবার্তা প্রচারের বিষয়ে সভা

শোককে শক্তিতে পরিণত করে জিতে গেল ঢাকা

সাতক্ষীরা-৪: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই, মাঠে পাল্লা ভারী কার?

আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর

হাইড্রোলিক হর্ন বন্ধে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরে ছাত্রদলের স্মারকলিপি

তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার স্ত্রী নিহত, আশঙ্কাজনক স্বামী দুই সন্তান

হেরে গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নারী এশিয়ান কাপ : প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ

দেবনগরে আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ