বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ভিসা বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের

প্রতিবেদক
Habibur Rahman
জানুয়ারি ১৫, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় বাংলাদেশও রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রথমে কয়েকটি দেশের নাম প্রকাশ করা হলেও পরবর্তীতে ফক্স নিউজ নিশ্চিত করে যে, বাংলাদেশের নামও তালিকাভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভিসা প্রদান সংক্রান্ত বর্তমান যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে এবং এই সময়ের মধ্যে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট জানান, ভিসা প্রক্রিয়াকে আরও কঠোর ও কার্যকর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “মূলত যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে এসে সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাদের প্রবেশ সীমিত করতেই এই সিদ্ধান্ত।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি প্রবাসীরাই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সরকারি সুবিধা গ্রহণ করে থাকেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ইরানের তেল ও খার্গ দ্বীপ নিয়ন্ত্রণে নিতে চাই: ট্রাম্প

নারীদের জন্য বৈদ্যুতিক বাস নামানোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরার খানপুরে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ঈদুল ফিতর উদযাপিত

হিলি বন্দর বাজারে পেঁয়াজের কেজি ৩০ টাকা

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

কাল থেকে শুরু প্রচারণা, আজ প্রতীক বরাদ্দ

যুক্তরাষ্ট্রজুড়ে গণগুলিতে নিহত ১, আহত ১৫

চেয়ারম্যান  আব্দুল আলীমকে বিএনপির দলীয় মনোনয়নের দাবিতে সাতক্ষীরায় বিশাল বিক্ষোভ মিছিল

গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে গুপ্ত সংগঠন জামায়াত ভোটে জেতার পায়তারা করছে: লাবসায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে’: মুহাদ্দিস আব্দুল খালেক