শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

জোট ছাড়ার ঘোষণা ইসলামী আন্দোলনের: ২৬৮ আসনে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৬, ২০২৬ ৯:৫৫ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে না গিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে এককভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জোটে থেকে তারা ইনসাফের দিক থেকে বঞ্চিত হয়েছে এবং ইসলাম পরিপন্থি কর্মকাণ্ড ও ইসলামী আদর্শ থেকে বিচ্যুতির কারণেই তারা জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, “আমরা ইতোমধ্যে সারা দেশে ২৭০ আসনের মধ্যে ২৬৮টি আসনে আমাদের প্রার্থীদের মনোনয়ন বৈধ হয়েছে। সেই ২৬৮ আসনেই এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবেই নির্বাচনে যাবে। আমরা চাই ইসলামপন্থি শক্তির সব ভোট এক বাক্সে পড়ুক।”

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামের আমির আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই বিএনপির প্রধান তারেক রহমানের সঙ্গে সমঝোতা ও ভাগাভাগির কথা বলেছেন। এর পর থেকেই আমাদের মধ্যে শঙ্কা ও সন্দেহ তৈরি হয়েছে—এই নির্বাচন পাতানো হবে কি না।”

ইসলামী আন্দোলনের নেতারা মনে করছেন, আদর্শিক অবস্থান ও রাজনৈতিক স্বচ্ছতা বজায় রাখতে এককভাবে নির্বাচনে অংশ নেওয়াই তাদের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য পথ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল প্রকাশ

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই……মুহাদ্দিস রবিউল বাশার

ক্রীড়া ক্ষেত্রে নারী-পুরুষের বেতন বৈষম্য কমাতে নির্দেশ দেয়া হয়েছে: ক্রীড়া উপদেষ্টা

নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইসলামী ব্যাংক হাসপাতাল সাতক্ষীরা পরিবার রোগীদের পাশে

প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সারা দেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

মন্ত্রী ‘সমঝোতার’ নামে চাঁদাবাজিকে বৈধতা দিয়েছেন

সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল