বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাচারকৃত সম্পদ ফেরাতে জাতিসংঘে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ

ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি:: অবৈধ অর্থপ্রবাহ (ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লোজ) নিয়ন্ত্রণ এবং পাচারকৃত সম্পদ উৎস দেশে ফেরত নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দেশটি জোর দিয়ে বলেছে, এসব সম্পদ উন্নয়ন ও জনকল্যাণের জন্য অপরিহার্য।

বুধবার ( ৪ ফেব্রুয়ারি) নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইকোসক–এর আর্থিক সততা বিষয়ক বিশেষ বৈঠকে বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান জনজীবনে সততা, স্বচ্ছতা ও জবাবদিহির প্রতি মানুষের প্রত্যাশাকে নতুন করে জাগিয়ে তুলেছে।

রাষ্ট্রদূত চৌধুরী উল্লেখ করেন, তথাকথিত ‘মেগা প্রকল্প’ প্রায়ই সাধারণ মানুষের জন্য সীমিত সুফল বয়ে আনে, বরং এসব প্রকল্প দুর্নীতির সুযোগ সৃষ্টি করে এবং জনসম্পদ বিদেশের নিরাপদ আশ্রয়ে পাচারের পথ সুগম করে।

পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা ধীরগতির ও খণ্ডিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ক্ষেত্রে প্রাসঙ্গিক তথ্যের ন্যায্য প্রাপ্যতা, অধিক স্বচ্ছতা এবং কার্যকর অংশীদারিত্ব জরুরি যাতে চুরি হওয়া সম্পদ তাদের বৈধ মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া যায়।

অর্থায়ন ফর ডেভেলপমেন্ট বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন–এর ঐতিহাসিক ফলাফলের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত চৌধুরী বলেন, এই রাজনৈতিক অঙ্গীকারকে বাস্তবায়নে রূপ দিতে হবে যাতে পুনরুদ্ধার করা অর্থ শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সামাজিক সুরক্ষা এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা জোরদারে ব্যবহার করা যায়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কপিলমুনি ধানের শীষ সমাবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে…… এনামুল হক

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে তাপস বৈশ্যর ক্ষোভ, বৈষম্যের অভিযোগ তুললেন সাবেক পেসার

স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন

ভুটানকে ১২ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের রাজকীয় শুরু

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন উন্নয়ন কমিটি

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন উন্নয়ন কমিটি

পুরাতন সাতক্ষীরায় দাঁড়িপাল্লা প্রতিকের মিছিল ও সমাবেশ

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না : প্রধানমন্ত্রী

আশাশুনিতে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত