রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ভুটানকে ১২ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের রাজকীয় শুরু

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুটানকে নাকানি চুবানি খাইয়েছে বাংলাদেশ। ৪ জাতির টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের তরুণীরা জয় তুলে নিয়েছে ১২-০ গোলে।

নেপালের রঙ্গশালা স্টেডিয়ামে মুনকি আখতার একাই দিয়েছেন ৪ গোল। হ্যাটট্রিক করেছেন আরও দুজন—তৃষ্ণা রানি ও আলপি আক্তার। একটি করে গোল পেয়েছেন মামোনি চাকমা ও অর্পিতা বিশ্বাস।

একতরফা ম্যাচে বাংলাদেশের গোলের খাতা খুলতে লেগে যায় ২৮ মিনিটি। মামোনি ডেডলক ভেঙে দেওয়ার পর প্রথমার্ধের শেষাংশ হতে শুরু হয় গোলবৃষ্টি। তৃষ্ণা হ্যাটট্রিকের একটি গোল করেন, জোড়া গোলের দেখা পান ৪ গোল করা মুনকি।

৪৩ মিনিটে প্রথম গোল করা তৃষ্ণা হ্যাটট্রিক করে ফেলেন ম্যাচের ৬০ মিনিটের মধ্যে। এরপর আলপি ও মুনকির ঝড়। মুনকি শেষের দুটি গোল করেন ম্যাচের ৮১ ও ৯০+৩ মিনিটে। আলপি তার তিনটি গোল করেন ৭৩, ৮৬ ও ৯০+৫ মিনিটে। অর্পিতার গোলটি যোগ সময়ের চতুর্থ মিনিটে।

বাংলাদেশের শুভসূচনাটি যেমন উজ্জ্বল হয়েছে, তেমনি অতীত ইতিহাসও উজ্জ্বল। তারা টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। অবশ্য এটা বললে কিছুটা অবিচারই হয়ে যায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আগের ৬ আসরের মধ্যে ৫ বারই শিরোপা জিতেছে। এরমধ্যে ২০২৪ সালে হয়েছিল যৌথ চ্যাম্পিয়ন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী 

হিলি বন্দর বাজারে পেঁয়াজের কেজি ৩০ টাকা

মঞ্চনাটকে অবদানের জন্য সিইউকেসি পুরস্কারে ভূষিত হলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী

সুপ্রিম কোর্টের ২০২৬ সালের বর্ষপঞ্জি অনুমোদন, অবকাশকালীন ছুটি ৬৩ দিন

আশাশুনিতে জামায়াত প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা, শোডাউন ও পথসভা

কয়রায় গন অধিকার পরিষদের সভাপতি সহ ১৬ নেতা কর্মীর জামায়াতে যোগদান

আইপিএল সম্প্রচার বন্ধ করতে বললেন আসিফ নজরুল

দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

পারুলিয়ার ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী পথসভা

আজ বাংলাদেশ দলের সঙ্গে জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা