সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচিবালয়ে ব্যানার

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১২, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ

সময় ডেস্ক :: আসন্ন গণভোটকে সামনে রেখে জনগণকে বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এবং ‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধকরণে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন ভবনে একাধিক ব্যানার টানানো হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকেই সচিবালয়ে ব্যানারগুলো দেখা যাচ্ছে। সেগুলোর মধ্যে একটি ব্যানারে লেখা, ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে, গণভোটে অংশ নিন অন্যকে উৎসাহ দিন।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ভবনে লাগানো ওই ব্যানারে আরও লেখা আছে, ‘গণভোট ২০২৬: সংসদ নির্বাচন, আপনি কি এমন বাংলাদেশ চান, যেখানে-তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে।

‘আপনার মৌলিক অধিকারের সংখ্যা (যেমন: ইন্টারনেট সেবা কখনও বন্ধ করা যাবে না) বাড়বে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। ‘হ্যাঁ’-ভোট দিলে উপরের সবকিছু পাবেন। না ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েরও প্রায় একই ধরনের ব্যানার দেখা যায়।’

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কাছে গণভোটের লোগো ব্যবহার এবং প্রচারণা সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য চিঠি পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছিল, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একইসঙ্গে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এই গণভোটের বিষয়ে ভোটারদের ব্যাপক জনসচেতনতা তৈরি করা প্রয়োজন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে  সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা

আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন

কাউন্টার ট্রাফিকিং কমিটি (CTC) সভা অনুষ্ঠিত

ঘরে বসে ইউরোপের জাল ভিসা তৈরি, মালয়েশিয়ায় বাংলাদেশি স্বামী-স্ত্রী আটক

মহাসড়কে বিমান জরুরি অবতরণ: আতঙ্কিত যাত্রী ও জনসাধারণ

জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলন: নাহিদ ইসলাম

ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ইত্যাদির অনুষ্ঠানে মাথার চুল দিয়ে প্রাইভেটকার টেনে পুরস্কার প্রাপ্ত সবুর সড়ক দুর্ঘটনায় আহত 

কয়রায় প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা  বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা 

আশাশুনির কুল্যায় সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ