মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বাংলাদেশের তিন বাহিনীর সঙ্গে যোগাযোগ বজায় রাখছি : ভারতের সেনাপ্রধান

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৩, ২০২৬ ১১:২৭ অপরাহ্ণ

সময় ডেস্ক ::ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রাখা হয়েছে। দুই দেশের তিন বাহিনীর মধ্যেই নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নয়াদিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন সমীকরণ ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে কি না— এমন প্রশ্ন তোলেন। জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, প্রথমেই আমাদের বুঝতে হবে, বাংলাদেশে বর্তমানে কী ধরনের সরকার ক্ষমতায় রয়েছে। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেগুলো স্বল্পমেয়াদি নাকি দীর্ঘমেয়াদি— চার-পাঁচ মাসের জন্য নাকি চার-পাঁচ বছরের জন্য।

জেনারেল দ্বিবেদী বলেন, এক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে, এই মুহূর্তে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো প্রয়োজন আছে কি না।

ভারতীয় সেনাপ্রধান জানান, বর্তমানে তিন বাহিনী— সেনা, নৌ ও বিমান— সবগুলোর যোগাযোগ চ্যানেলই খোলা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। পাশাপাশি অন্যান্য চ্যানেলের মাধ্যমেও যোগাযোগ অব্যাহত আছে। আমরা সেখানে একটি প্রতিনিধিদল পাঠিয়েছিলাম, যারা মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও তাদের সমমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, এই যোগাযোগের মূল উদ্দেশ্য হলো যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। তিনি আশ্বস্ত করে বলেন, এই মুহূর্তে তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তার কোনোটিই ভারতের বিরুদ্ধে বা কোনো নেতিবাচক উদ্দেশ্যে নয়।

তিনি আরো উল্লেখ করেন, সামরিক সক্ষমতা উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। ভারত যেমন এটি করছে, তেমনি অন্যান্য দেশও করছে। প্রস্তুতির দিক থেকে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ভিডিপি দিবস-২০২৬ উপলক্ষ্যে শুভ উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত

খুলনায় মশার কয়েল কারখানায় আগুন

যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে আরও ২ লাখ ২০ হাজার টন গম

কয়রায় দখলীয় জমি জবর দখলের চেষ্টা ও স্যালো মেশিং ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

জয় শাহকে কঠিন চ্যালেঞ্জে ফেলেছে বাংলাদেশ : বিশ্বকাপের ভেন্যু নিয়ে

আল্লাহর প্রতি ভরসা ও নবীর দোয়া ছিল যে যুদ্ধের আসল শক্তি

অর্থনৈতিক  উন্নয়নে একসাথে কাজ করছে জাইকা, স্থানীয় সরকার বিভাগ ও সুইজারল্যান্ড

কালীগঞ্জ মডেল মসজিদে জনবল নিয়োগ শেষে পবিত্র জুম্মার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

জ্বালানি তেলের দাম নিয়ে শিগগিরই সিদ্ধান্ত : জ্বালানি বিভাগ

মঞ্চনাটকে অবদানের জন্য সিইউকেসি পুরস্কারে ভূষিত হলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী