সময় ডেস্ক :: ১৬ ফেব্রুয়ারি সোমবার সাতক্ষীরা৷ সদর উপজেলা আবাদের হাট বাজার এলাকায় জেলা প্রশাসন সাতক্ষীরা এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর, সাতক্ষীরার যৌথ উদ্যোগে সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার এলাকায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অভিযানে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩ এর ধারা ৪০(গ) লঙ্ঘনের দায়ে ৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়।
🔎 অভিযানে শনাক্ত হওয়া অনিয়মসমূহ:
▪️ নকল ও ভেজাল ঔষধ বিক্রি
▪️ ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রি
▪️ মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি
▪️ অননুমোদিত ও আনরেজিস্টার্ড ঔষধ মজুদ ও বিক্রি
জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
















