মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বাংলাদেশি শিক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার ভারতের ভাড়া বাসায়

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৫, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ণ

 নিউজ ডেস্ক : ভারতের নয়ডার একটি এলাকার ভাড়া বাসা থেকে এক বাংলাদেশি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় তার দেহ উদ্ধার করা হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত শিক্ষার্থীর নাম শহরিয়ার।

পুলিশের তথ্যমতে, বাড়ির মালিক তাদের খবর দেন। তিনি জানান, এক দিনের বেশি সময় ধরে ওই শিক্ষার্থীকে দেখতে না পেয়ে খোঁজ নিতে যান তারা। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

গ্রেটার নয়ডা–১ সার্কেল অফিসার হেমন্ত উপাধ্যায় বলেন, ‘লাশটি সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।’

গৃহমালিক তদন্তকারীদের জানিয়েছেন, শহরিয়ারের সঙ্গে একজন নারী ছিল বাসায়। ওই নারীর নাম রূপা। তিনি বিহার রাজ্যের বাসিন্দা।

পুলিশ বলছে, তারা নিজেদের বিবাহিত উল্লেখ করে ৮ হাজার রুপিতে একটি কক্ষ ভাড়া নেন। তারা ১৭ নভেম্বর সেখানে ওঠেন।

পুলিশ জানায়, রূপাকে সর্বশেষ ২১ নভেম্বর ভাড়া বাসা থেকে বের হতে দেখা গেছে। ‘সেদিন সন্ধ্যা থেকেই শহরিয়ার ফোন বন্ধ ছিল। রবিবার জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখি তার লাশ ঝুলছে,’ পুলিশকে জানান বাড়ির মালিক।

পুলিশ কর্মকর্তারা বলেন, তারা মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না

জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না

আশাশুনির দরগাহপুরে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের গণসংযোগ ও পথসভা

পাচারকৃত সম্পদ ফেরাতে জাতিসংঘে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

কুরআন বনাম বাইবেল:নূহ (আঃ) এর নৌকা

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক বাপ্পিকে গণসংবর্ধনা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা

বেনাপোল বন্দরে আমদানি ও রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

পিরোজপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের মাসুদ সাঈদী

এখন সাশ্রয়ী নতুন দামে পাওয়া যাচ্ছে আলটিমেট ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন অপো এ৫