রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বল্লী ইউনিয়নের ঘরচালা ও রায়পুরে আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে ঘরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বল্লী ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম আক্তার মন্টুর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

নির্বাচনী পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বল্লী ইউপি চেয়ারম্যান এডভোকেট মহিতুর রহমান, সাতক্ষীরা জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী, বল্লী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোনজেল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি, সাধারণ সম্পাদক রাশেদ রেজা প্রমুখ। অপরদিকে বল্লী ইউনিয়নের রায়পুর এলাকায় আরো একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে বল্লী ইউনিয়নের ঘরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নির্বাচনী পথসভাস্থল। এ সময় বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বল্লী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ

নির্বাচন বিলম্বিত হোক, তা কোনোভাবেই চায় না বিএনপি’

নির্বাচন বিলম্বিত হোক, তা কোনোভাবেই চায় না বিএনপি’

উত্তরবঙ্গে কৃষি শিল্পের রাজধানী করা হবে : জামায়াত আমির

ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

পাইকগাছায় বিধবাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগে দেবর গ্রেফতার

ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প