মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শ্যামনগরে পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণ করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৩, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ণ

পরিতোষ কুমার ::বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯:০০টায় গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া মৌজার ৯নং সোরা গ্রামের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ জন অংশগ্রহণকারীকে(১২ জন নারী ও ৬ জন পুরুষ) নিয়ে ১দিন ব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান একই দিনে বিকাল ৪:০০ টায় আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একই দপ্তরের ভিএফএ সুদীপ্ত বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওমর ফারুক, প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মন্ডল প্রমূখ।

প্রধান অতিথি বলেন, “আমরা প্রাণীসম্পদ অধিদপ্তর শ্যামনগর উপজেলার সকল ইউনিয়নে জনগণকে মাংস, দুধ ও ডিম উৎপাদনে উদ্বুদ্ধ করে যাচ্ছি। এর পাশাপাশি ফেইথ ইন এ্যাকশন হাঁস-মুরগি পালন বিষয়ক যে প্রশিক্ষণের আয়োজন করেছে, সেজন্য কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগিয়ে বাড়িতে সঠিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন করে পুষ্টির চাহিদা পূরণ ও অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কয়রায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল খেলায় প্রশাসন বিজয়ী 

বন্দর চুক্তি বাতিলের চব্বিশ ঘন্টার আল্টিমেটাম মোমিন মেহেদীর

টেক্সাসে ৮ দিন পর নিখোঁজ কিশোরী ক্যামিলা মরদেহ উদ্ধার

আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

উত্তরবঙ্গে কৃষি শিল্পের রাজধানী করা হবে : জামায়াত আমির

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক ডিআইও-১ মো. মনিরুল ইসলামের  বিদায় সংবর্ধনা 

কলারোয়ায় বেকার যুবদের নিয়ে ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল প্রকাশ

পাইকগাছায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির প্রতিবাদ সভা