বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বন্দর চুক্তি বাতিলের চব্বিশ ঘন্টার আল্টিমেটাম মোমিন মেহেদীর

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২০, ২০২৫ ১২:৩৮ পূর্বাহ্ণ

 নিউজ  ডেস্ক  :  নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বন্দর চুক্তি বাতিলের চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিলাম। এরমধ্যে দেশ বিরোধী বন্দর চুক্তি বাতিলের ব্যবস্থা গ্রহণ না করলে জনগণকে সাথে নিয়ে যমুনা ঘেরাও কর্মসূচি করা হবে। সেক্ষেত্রে ক্ষমতালিপ্সু শিক্ষার্থীদের দল বা স্বাধীনতা বিরোধী দলগুলো অংশ না নিলেও সাধারণ মানুষ অংশ নেবে বলে আমি বিশ^াস করি। যাদের হৃদয়ে বাংলাদেশ তারা কখনোই দক্ষ জনবল তৈরি না করে অদক্ষতার অভিযোগে এনে দেশের সম্পদ বিদেশী বেনিয়াদের হাতে তুলে দেয়ার পক্ষে থাকতে পারে না।

২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ১৯ নভেম্বর নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘অবৈধ বন্দর চুক্তির হাত থেকে বাঁচাতে হবে বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্মম হলেও সত্য যখন বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিলো ড. ইউনূসের হাত ধরে অর্থনৈতিক মুক্তি আসবে, তখন বাংলাদেশের ঋণের রেকর্ড তৈরি হয়ে ২১ ট্রিলিয়ন ডলার হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, দুর্নীতি স্বয়ং ইউনূস সাহেবের আত্মীয়-স্বজন-পারিষদবর্গ আর পিয়ন-চাপরাশিদের পৃষ্টপোষকতায় অতিতের রেকর্ড ভেঙ্গে এগিয়ে চলছে। আমাদের এক কথা, তাদের এই বন্দর চুক্তি বাতিল করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা প্রমুখ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খানপুর ফেমাস একাডেমিক কোচিং সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে বিএনপিতে যোগদানকারীদের শুভেচ্ছা জানাল সাতক্ষীরা ছাত্রদল

আসুন সৎ নেতৃত্ব কায়েম করি,সকলে মিলে দেশ গড়ার চেষ্টা করি…. এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার

তৃণমূলে হাতপাখার গণজোয়ার

মুরগির ডিম-মাংসের মূল্য ধ্বসে খামারীদের হাহাকার : প্রশাসন নিশ্চুপ

আশাশুনিতে শিক্ষার গুণগতমান উন্নয়নে মতবিনিময় সভা

বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদের সমাধিতে বিজিবির পুষ্পস্তবক অর্পণ

জয়পুরহাটে কানে হেডফোন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

মাদারীপুরে রাতে টর্চলাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ

নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটে সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা