শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ডোনাল্ড ট্রাম্প ‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৬, ২০২৫ ১:৪৭ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ :  ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে তাদের মধ্যে বিশেষ নজর কাড়লেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে লাল গালিচা দিয়ে অতিথিদের আসন গ্রহণ করেন। তারপর গান ও ইনফান্তিনোর স্বাগত বক্তব্যের পর ট্রাম্পকে দেওয়া হলো ফিফা শান্তি পুরস্কার।

পুরস্কারের পদক নিজেই নিজের গলায় ঝুলান ট্রাম্প। পাশে থেকে ইনফান্তিনো পুরস্কারের জন্য দেওয়া সার্টিফিকেট থেকে কিছু অংশ পড়ে শোনান।

পুরস্কার পেয়ে ট্রাম্প বলেন, ‘পৃথিবী এখন অনেক নিরাপদ স্থান। এটা সত্যি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। আমরা লাখ লাখ জীবন বাঁচিয়েছি, যেমন- কঙ্গোর উদাহরণ দেওয়া যায়। ভারত ও পাকিস্তানের যুদ্ধও শুরু হওয়ার আগেই থামানো হলো। জিয়ান্নি অসাধারণ কাজ করেছে। টিকিট বিক্রিতে আপনি রেকর্ড গড়েছেন। এটা ফুটবল ও আপনার জন্য দারুণ ব্যাপার।’

এই বছরের নভেম্বরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা দেয়, শান্তির জন্য অসামান্য ও ব্যতিক্রম কাজ এবং বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করার জন্য তারা ‘ফিফা শান্তি পুরস্কার’ দিতে চলেছে। বিশ্বের ৫০০ কোটির বেশি ভক্তদের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হবে।

নতুন এই পুরস্কার দেওয়া হয়েছে ড্রয়ের ভেন্যুতেই, হোয়াইট হাউস থেকে মিনিট খানেক দূরে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে, যার বোর্ড চেয়ার ট্রাম্প নিজেই।

ফিফা প্রেসিডেন্ট সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার প্রদানের আগে ট্রাম্পের পক্ষে সাফাই গেয়েছেন প্রকাশ্যে। বিজয়ী হিসেবে ভেনেজুয়েলার নেতা মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণার আগের দিনও ইনস্টাগ্রামে ইনফান্তিনো বলেছিলেন, ট্রাম্প অবশ্যই শান্তি পুরস্কারের দাবি রাখে।

ধারণা করা হচ্ছে, শান্তিতে নোবেল জিততে না পারায় সান্ত্বনা পুরস্কার হিসেবে ট্রাম্পকে দেওয়া হলো ‘ফিফা শান্তি পুরস্কার’। ফিফার আবির্ভূত নতুন এই পুরস্কার জিতে সান্ত্বনা হয়তো খুঁজে পেলেও পেতে পারেন ট্রাম্প।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কয়রায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন  প্রতিরোধে সচেতনতা বিষয়ে পথ নাটক

সাতক্ষীরায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় শীর্ষক গণমাধ্যম পেশাজীবীদের  কর্মশালা 

শার্শায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে

আশাশুনিতে আনিছ-রেজিনা কল্যাণ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো নির্বাচন কমিশন

কয়রায় লবন পানি উত্তোলনে বাঁধা দেওয়ায় ভুমিহীন নারীকে মারপিট করে আহত

জাতীয় শিক্ষা সপ্তাহে টানা চতুর্থবারের মতো উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা 

সাতক্ষীরা ল কলেজের  অফিস স্টাফ মোঃ আব্দুল মান্নানকে রিক্সায় তুলে ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনা