বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনিতে ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারক লিপি প্রদান

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান :; ভাষা শহীদ আনোয়ার হোসেনকে প্রথম ভাষা শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ১১.৩০ টায় আশাশুনি উপজেলা নিরাবাহী অফিসারের কাছে স্মারক লিপি হস্তান্তর করা হয়।

ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি, সাতক্ষীরার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপিটি ইউএনও এর মাধ্যমে প্রেরন করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু স্মারক লিপি গ্রহন করে বলেন, প্রয়োজনীয় কাগজপত্রসহ স্মারকলিপিটি জেলা প্রশাসক স্যারের কাছে পাঠানো হবে।

তিনি যথা সময়ে মাননীয় প্রধান মন্ত্রীর দপ্তরে পাঠানোর ব্যবস্থা নিবেন। স্মারক লিপি প্রদান করেন, ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্য সচিব আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, জি এম মুজিবুর রহমান, আসলাম লিংকন, মোস্তাফিজুর রহমান ও ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত