সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকা

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৪, ২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ণ

“সারা দেশে ১২ হাজার ৫৩১ বিদ্যালয় সংস্কারে বরাদ্দ ৪১ কোটি ১২ লাখ”

আব্দুর রহমান : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সাতক্ষীরা জেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের জরুরি মেরামত ও সংস্কারের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ৬৩ লাখ ৯৯ হাজার ৯১১ টাকা। চলতি সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক স্মারকে এই বরাদ্দের বিষয়টি জানানো হয়েছে। এতে উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এই অর্থ উত্তোলন ও ব্যয়ের ক্ষমতা প্রদান করা হয়েছে।

স্মারকে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের ‘অন্যান্য ভবন ও স্থাপনা’ খাতের আওতায় সারাদেশে ১২ হাজার ৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের জন্য মোট ৪১ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ এসেছে একই খাতের মোট ৮০ কোটি টাকার বরাদ্দ থেকে। স্মারকে অর্থ ব্যয়ের ক্ষেত্রে বেশ কয়েকটি কঠোর শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- সরকারের সব আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে। ভ্যাট পরিশোধের প্রমাণপত্র সংরক্ষণ বাধ্যতামূলক। অডিটের জন্য সব বিল-ভাউচার সংরক্ষণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করতে হবে। কাজ সম্পন্নে ব্যর্থ হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের দায়ী করা হবে।

অব্যয়িত অর্থ ৩০ জুন ২০২৬-এর মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে। সংস্কারকাজ তদারকি করবেন বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি)।

মন্ত্রণালয় জানায়, নির্বাচনের আগেই ভোটকেন্দ্রগুলোর সংস্কার কাজ মানসম্মতভাবে শেষ করার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা পাঠানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় অসুস্থ ব্যক্তিকে দেখতে হাসপাতালে সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ 

আশাশুনিতে পৈত্রিক সম্পত্তিতে ভেকু মেশিনে মাটি কেটে ঘর নির্মান চেষ্টার অভিযোগ

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল

বিপিএলের নতুন চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

সাতক্ষীরায় ‘লুক মেন সেলুন’-এর উদ্বোধন

তিন দিন বন্ধের পর বেনাপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে