বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৮, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের কামালনগর ঈদগাহ ময়দানে পৌর ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ওয়ার্ড বিএনপি নেতা অ্যাডভোকেট আলতাফ হোসেনের সভাপতিত্বে  দোয়া মাহফিলে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

 দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা  বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, পৌর বিএনপির সাবেক আহবায়ক শের আলী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু, আলহাজ্ব আব্দুর রউফের পৌত্র যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী, ইসমাইল বাবু প্রমুখ।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর গোরস্থান জামে মসজিদের পেশ ইমাম ইয়াছিন আলম খান।

এ সময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ড বিএনপি নেতা আশরাফুল ইসলাম মনি।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

এনসিপি সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায়

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের

যৌথবাহিনীর অভিযানে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে দুই সহযোগী সহ গ্রেপ্তার

সাতক্ষীরায় ঈদের খুশি ভাগাভাগি করে নিতে‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

আওয়ামী লীগ নেতাদের জামিন ও কার্যালয় খুলে দেওয়ায় জামায়াতের উদ্বেগ

ফাহমী গোলন্দাজের ঢাকার দুই ফ্ল্যাটসহ ১৬ একর জমি ক্রোক

জয়ী হলে সবার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে, উত্তরায় তারেক রহমান

বিএসএফের গুলিতে এক দিনে দুই বাংলাদেশি যুবক নিহত