বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৩১, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ

সময় ডেস্ক :  ময়মনসিংহের ভালুকায় দিপু দাসকে নির্মমভাবে হত্যার পর গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় নিবির ইসলাম অনিক (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অনিক দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝুলিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার চেরাগআলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অনিক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা (মধ্য ভাটিবাড়ি) গ্রামের মো. কালিমুল্লাহর ছেলে। তিনি ভালুকার একটি ফ্যাক্টরিতে নিটিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

গত ১৮ ডিসেম্বর দিপুকে হত্যার পর গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এই ভয়াবহ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এর পরদিন নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেন।

ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, সাদা শার্ট পরিহিত এক যুবক দিপুর নিথর দেহ রশি দিয়ে টেনে গাছের ওপর তুলছে। প্রযুক্তির সহায়তায় সেই যুবককে শনাক্ত করে পুলিশ।

হত্যাকাণ্ডের পর থেকেই অনিক পলাতক ছিলেন। তাকে ধরতে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালানো হয়। সর্বশেষ ঢাকার বনানী ও গাজীপুরের চেরাগআলী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় তাকে গ্রেপ্তার করে তদন্তকারী দল।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, অনিক যে ফ্যাক্টরিতে কাজ করতেন ঘটনার পর থেকেই তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার আসামিদের মধ্যে ৫ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া,র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া,র‍্যালি ও আলোচনা সভা

অ্যাপার্টমেন্ট কেনার আগে ৫টি জরুরি বিষয়!

উপকূলে বৃহত্তম মেধা উৎসব ‘উদারতা শিক্ষাবৃত্তি ২০২৫’ অনুষ্ঠিত

নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুপ্রেরণায় শিক্ষার্থীরা আবারো বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

কুড়িগ্রামে ভিডিপি দিবস-২০২৬ উপলক্ষ্যে শুভ উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত

পর পারে পাড়ি জমালেন কলারোয়ার সংবাদপত্র পরিবেশক অহিদুজ্জামান

সারাদেশে বিএনপির ৫৯ নেতাকর্মী বহিষ্কার

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

আল-হিকমাহ মডেল মাদরাসায় বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ