শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সুভদ্রাকাটি গ্রামের শতবর্ষী থাকো বিবির দাফন সম্পন্ন

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের মরহুম আছির উদ্দীন গাজীর স্ত্রী শতবর্ষী নারী থাকো বিবির (১২০) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক কন্যা,নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
এদিন বিকাল ৪:৩০ টায় সুভদ্রাকাটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। অন্যদের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল আবসার মুর্তাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, সহ সেক্রেটারী প্রফেসর শাহজাহান হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী, প্রতাপনগর ইউনিয়ন আমীর মাওলানা অহিদুজ্জামান, নায়েবে আমির মাওলানা শফিকুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা কামরুজ ইসলাম, দক্ষিণ শাখা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মহিব্বুল্লাহ, স্বাস্থ্য সহকারি সাইফুল কবির, মাস্টার আলমগীর হোসেন, মাওলানা তৈয়েবুর রহমান, নুরুল হক গাজী, হাফেজ পেয়ার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। জানাযা নামাজ শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনির দাঁদপুরে রেকর্ডীয় ৭০ বছর দখলীয় জমির গাছ কর্তন

কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, পদত্যাগের গুঞ্জন

মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে দোষী সাব্যস্ত সশস্ত্র ডাকাত নিয়োগ

ভারতে বাংলাদেশের খেলতে যাওয়া নিয়ে যা বললেন কপিল

আশাশুনিতে মুক্তিযোদ্ধাদের সাথে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের মতবিনিময়

হামিদুল ইসলাম শামীমের নিজ অর্থায়নে শীত বস্ত্র বিতরণ

শিক্ষার মান উন্নয়নে নিবেদীত প্রাণ হয়ে কাজ করবো- ঝাউডাঙ্গা কলেজে  আলহাজ্ব মো. আব্দুর রউফ 

চিলাহাটি ওয়েব ডটকমের প্রতিষ্ঠা বার্ষিকীতে গোলাম মোস্তফা রাঙ্গাকে সম্মাননা

ইন্টারনেট নিরাপদ ভবিষ্যৎ আলোচনা সভায় উপসচিব শাহ আব্দুল সাদি