শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনিতে মুক্তিযোদ্ধাদের সাথে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের মতবিনিময়

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৩১, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা–০৩ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম। শনিবার (৩১ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, (আশাশুনি-কালিগঞ্জ)–০৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের কারণেই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

“আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বীর মুক্তিযোদ্ধাদের দিকনির্দেশনা ও সমর্থনকে নিজের রাজনৈতিক পথচলার জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় কাজ করার আশ্বাস দেন। মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম হাফিজের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল হক খোকন, সাবেক যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, খায়রুল আহসান, খালিদুজ্জামান টিপু, সাবেক উপদেষ্টা কমিটির সদস্য আব্দুস সালাম বাচ্চু, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ও মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ বাবুল হোসেন প্রমুখ। সবশেষে মোনাজাত পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন শেখ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় ৪০তম ফোবানা সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নির্বাচনী মাঠে নামছে বিজিবি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা

পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণ করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন এর বিদায়ী সংবর্ধনা

আশাশুনির খাজরায় কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক

কলারোয়ায় দারিদ্র্য বিমোচনে ‘যাকাত শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহে টানা চতুর্থবারের মতো উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন

আরব আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশিসহ নিহত ৪

দক্ষ জনবল এবং অর্থের অভাবে বাংলাদেশ…