বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনির শ্রীউলায় শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ

সময় ডেস্ক :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার মাড়িয়ালাস্থ উদারতা’র প্রধান কার্যালয় থেকে উদারতা যুব ফাউন্ডেশন–এর উদ্যোগে শ্রীউলা ইউনিয়নের এক শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বুধবার (১৮ ফেব্রুয়ারি) খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রমজানকে সামনে রেখে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ ও ১ কেজি ভোজ্যতেল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ তাঁর বক্তব্যে বলেন, “উপকূলীয় অঞ্চলে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিক দৃষ্টান্ত উদারতা যুব ফাউন্ডেশন স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের সচেতন তরুণরা এভাবে এগিয়ে এলে দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”

তিনি আরও বলেন, “সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” সম্মানিত অতিথি আশাশুনি সরকারি কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম বলেন, “মানবিক সহায়তা কেবল দান নয়, এটি সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। তরুণ প্রজন্মকে এ ধরনের কাজে সম্পৃক্ত করা গেলে সমাজে সহমর্মিতা ও নৈতিকতার চর্চা আরও বিস্তৃত হবে।” উপজেলা সমবায় কর্মকর্তা সন্ন্যাসী কুমার মন্ডল তাঁর বক্তব্যে বলেন, “সমবায় ও সামাজিক উদ্যোগের সমন্বয়ে দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেকসই সহায়তা কাঠামো গড়ে তোলা সম্ভব, আর উদারতার এ উদ্যোগ সেই ভাবনাকে শক্তিশালী করছে।” ইউনিয়ন সমাজকর্মী মৃনাল কান্তি স্বর্ণকার বলেন, “গ্রামীণ পর্যায়ে নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করলে অসহায় পরিবারগুলো নতুনভাবে বেঁচে থাকার সাহস পায়, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।” অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উদারতার নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমি সবসময় উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সচেষ্ট। সমাজের বিত্তবানদের সহযোগিতা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টায় এ ধরনের মানবিক কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও আমি ধারাবাহিকভাবে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত রাখব।” তিনি আরও জানান, রমজান উপলক্ষে আরও বিস্তৃত পরিসরে সহায়তা কার্যক্রম পরিচালনার
পরিকল্পনা রয়েছে।

প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন–এর সভাপতিত্বে এবং আবু তাহেরের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। অনুষ্ঠানে দেলোয়ার, মোহাইমিনুল, আরিফ বিল্লাহ, সুমাইয়া, জুবায়ের, আকাশ, সুমন,হারান, নজরুলসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। বক্তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং এ ধরনের মানবিক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক

চাঁদাবাজি–দখলবাজিমুক্ত সুশাসনই জামায়াতের অঙ্গীকার – সাবেক এমপি গাজী নজরুল ইসলাম

ইতিহাসের সেরা নির্বাচন দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছি: প্রধান উপদেষ্টা

হরমুজে অবশ্যই টোল দিতে হবে- ইরান, প্রত্যাখ্যানের আহ্বান আইএমওর

সাতক্ষীরার বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসনা হেনা খানের  দাফন সম্পন্ন

সরকারি হাসপাতালে হাজিরা দিয়ে চেম্বারে রোগী দেখায় চিকিৎসককে তলব

বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’

আশাশুনি বিএনপির সাবেক সভাপতির কবর জিয়ারতে ডাঃ শহিদুল আলম

মাদারীপুরে রাতে টর্চলাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ

ফেডারেশনগুলোকে ৭ দিনের আল্টিমেটাম ক্রীড়া প্রতিমন্ত্রীর