বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরা যুবদলের সাবেক সম্পাদক মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৬, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ

   ডেস্ক নিউজ :   বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরাৃর সাবেক জেলা কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আগে দেওয়া বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার পর তাঁর প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, নাছিম ফারুক খান মিঠুর আবেদন পর্যালোচনা শেষে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে তিনি দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী করতে ভূমিকা রাখবেন-দল এমনটাই প্রত্যাশা করছে।

চিঠির অনুলিপি পাঠানো হয়েছে খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ–সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে।

দলীয় সূত্র মতে, সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হওয়ায় নাসিম ফারুক খান মিঠুকে ২০১৫ সালের ২৬ ডিসেম্বর রাত ১১টা ২০ মিনিটে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশের চিঠি ফ্যাক্স বার্তায় সাতক্ষীরায় পাঠানো হয়। স্থানীয় নেতাদের অনেকে বলছেন, আসন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় তাঁকে সঙ্গে পাওয়ায় জেলা বিএনপি আরও সংগঠিত হবে।

নাসিম ফারুক খান মিঠু বলেন, আমি সবসময়ই দলের সঙ্গে থেকেছি, ভবিষ্যতেও দলের জন্য সর্বোচ্চটা দিয়ে কাজ করে যেতে চাই। দলীয় নীতি–আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ভূমিকা রাখব।

 

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

কয়রায় ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভা

সাংবাদিকদের ওপর পুলিশের হামলা, জামায়াতের নিন্দা

ছাত্র শিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি সিগবাতুল্লাহ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে শিশুসহ ৩০ বাংলাদেশী কিশোর-কিশোরী

ডিজির সঙ্গে তর্ক, ক্ষমা প্রার্থনায় পদে পুর্নবহাল হলেন সেই চিকিৎসক

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

পাইকগাছায় বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

অবৈধ অভিবাসীদের টিউশন সহায়তা প্রদানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

সাতক্ষীরায় গাংনিয়া মাহমুদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা, আতহ-২