বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরায় ‘মাসিক ফুলকুঁড়ি’র চার যুগ পদার্পণ উপলক্ষে পাঠক আড্ডা ও ইফতার অনুষ্ঠিত

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৫, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ

ফুয়াদ আব্দুল্লাহ :: ৫ মার্চ বৃহস্পতিবার “ফুলকুঁড়িতে লিখি, লেখালেখি শিখি”—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার চামেলী আসর ও সূর্যকুঁড়ি আসরের যৌথ উদ্যোগে ‘মাসিক ফুলকুঁড়ি’র চার যুগ পদার্পণ উপলক্ষে পাঠক আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​চামেলী আসরের পরিচালক এস এম নাফিজ লাবিবের সঞ্চালনায় এবং সূর্যকুঁড়ি আসরের পরিচালক তানজীম হাসান ও সহকারী পরিচালক তাসনিম এজাজ মাহির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার সাবেক পরিচালক আবুল কাশেম, ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক ফুয়াদ আব্দুল্লাহ, স্মার্ট ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম এবং শাখার খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক তাওসিফ রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে শিশুদের নিয়ে ছড়া পাঠ ও গল্প বলার আসর আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পবিত্র রমজানের শিক্ষা নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, দীর্ঘ চার যুগ ধরে মাসিক ফুলকুঁড়ি শিশুকিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশে অনন্য ভূমিকা পালন করে আসছে।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
​

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন হ্রাস রোধে সভা

কয়রায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন  প্রতিরোধে সচেতনতা বিষয়ে পথ নাটক

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি  ও আলোচনা সভা 

অস্কারের মঞ্চে যাওয়া হচ্ছে না ফিলিস্তিনি অভিনেতার

হাইড্রোলিক হর্ন বন্ধে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরে ছাত্রদলের স্মারকলিপি

আশাশুনির বড়দলে খাল খননের উদ্যোগ ১২ হাজার বিঘা জমিতে সোনার ফসল ফলবে

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আনন্দঘন পরিবেশে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

খামেনির হত্যার পর ইরানের হামলা: মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি

গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে গুপ্ত সংগঠন জামায়াত ভোটে জেতার পায়তারা করছে: লাবসায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

চাঁদাবাজি–দখলবাজিমুক্ত সুশাসনই জামায়াতের অঙ্গীকার – সাবেক এমপি গাজী নজরুল ইসলাম