বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কয়রায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৭, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (৬ জানুয়ারি ) বিকাল ৪ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা -৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ মনিরুল হাসান বাপ্পী, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তৈয়বুর রহমান, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আবু সাইদ বিশ্বাস।
দোয়া মাহফিলের পুর্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা এ্যাডঃ শেখ আঃ রশিদ, এফ এম মনিরুজ্জামান মনি, এস এম এ রহিম, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, আঃ মজিদ মিস্ত্রি, জিএম  রফিকুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, আব্দুস সামাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, শেখ সালাউদ্দিন লিটন,মোস্তাফিজুর রহমান, কোহিনুর ইসলাম, গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, মাওলানা গোলাম মোস্তফা, নুর মোহাম্মদ জমিদার, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, মহররম হোসেন, শেখ মাসুদুর রহমান, নাজমুল হুদা, মোস্তাফিজুর রহমান, ডাঃ নুরুল ইসলাম খোকন, আঃ রহমান বাচ্চু, এ্যাডঃ আনিছুর রহমান, কামরুল ইসলাম, ফয়জুল করিম খোকন, কোহিনূর আলম, আয়ুব আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ মালী, খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন, কয়রা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, সদস্য সচিব মোতাসিম বিল্যাহ, যুবদল নেতা এহসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আসাদুল ইসলাম, আহাদুর রহমান লিটন, আনারুল ডাবলু, হাফিজুর রহমান, জাহিদুল ইসলাম, ইউনুস আলী, দেলোয়ার হোসেন, রফিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, শ্রমীক দলের সভাপতি আকবার হোসেন, সাধারণ আঃ রউফ, জাসাসের সভাপতি জামাল ফারুক জাফরিন, সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, তাতী দলের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মৎস্যজীবি দল নেতা মোঃ আছের আলী, ছাত্র নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, মামুন বিল্লাহ, মেহেদী হাসান সবুজ, আলমগীর হোসেন , ইমরান হোসেন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা জাকারিয়া হোসাইন, হাফেজ বায়োজিদ হোসেন ও হাফেজ আবুল কাশেম।
দোয়া মাহফিলে কয়রা উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

আশাশুনির হাজার হাজার পরিবার শীতের প্রকোপে হিমশিম খাচ্ছে

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

সাতক্ষীরায় গাংনিয়া মাহমুদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা, আতহ-২

সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত: সেনাপ্রধান

ট্রাকচালক হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না

জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না

অবহেলিত জনপদের উন্নয়ন ও জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন- লাবসায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, পদত্যাগের গুঞ্জন

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকদের সাথে আব্দুর রউফের মতবিনিময় 

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়: গয়েশ্বর