শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

উপকূলে বৃহত্তম মেধা উৎসব ‘উদারতা শিক্ষাবৃত্তি ২০২৫’ অনুষ্ঠিত

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ১৩, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ

 নিউজ ডেস্ক :  উপকূল অঞ্চলের সর্ববৃহৎ মেধা উৎসব ‘উদারতা শিক্ষাবৃত্তি ২০২৫’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।  ১২ ও ১৩ ডিসেম্বর ২০২৫ (শুক্র ও শনিবার) যথাক্রমে আনুলিয়া পাইওনিয়ার মাধ‌্যমিক বা‌লিকা বিদ‌্যালয় ও মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ শিক্ষাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়।

দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ৯৪৪ জন শিক্ষার্থী চারটি শিফটে পরীক্ষায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।পরীক্ষার উদ্বোধন করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ (শিমুল)। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে আল-আমিন ও আবু তাহের। হল সুপার হিসেবে দায়িত্বে ছিলেন উদারতার শিক্ষা সম্পাদক আশিকুর রহমান।

পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন সমবায় কর্মকর্তা জনাব সন্ন্যাসী কুমার মণ্ডল।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, উদারতার উপদেষ্টা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, জয়নাল আবেদিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাইমিনুল ইসলাম। পরীক্ষা পরিচালনায় সহযোগিতা করেন দেলোয়ার, মোস্তাফিজ, সুমাইয়া, সোহেল, সুজতি, জান্নাতি, রুবাইয়া, অপি, জুবায়ের, সুমনসহ উদারতার একঝাঁক স্বেচ্ছাসেবক। উদারতা শিক্ষাবৃত্তি উপকূল অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে মেধা অন্বেষণ ও শিক্ষা উৎসাহিত করার একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনে উদ্যোগ শিক্ষার্থীদের স্বপ্ন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - জাতীয়