বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৮, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাইয়ের নির্বাচনী প্রতীক হাতপাখার পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা।

আজ বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তারা নারীদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নৈতিক সমাজ গঠনে হাতপাখা প্রতীকের গুরুত্ব তুলে ধরেন। নারী ভোটারদের মধ্যে এই প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান স্থানীয়রা।

প্রচারণাকালে নারী কর্মীরা বলেন, “নারীর মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় হাতপাখাই সবচেয়ে যোগ্য প্রতীক। আমরা ঘরে ঘরে গিয়ে এই বার্তা পৌঁছে দিচ্ছি।”

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে—হাতপাখার পক্ষে জনসমর্থন দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। আগামী নির্বাচনে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হাতপাখার বিজয়কে ত্বরান্বিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সমাজে মাদক থাকবে না … প্রধানমন্ত্রীর এই অ্যাসাইনমেন্টে অভিযানে পুলিশ

জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন

প্রত্যয় গ্রুপের এমডি সিরাজুল ইসলামের বড় ভাই এর মৃত্যুতে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের শোক জ্ঞাপন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণের অপকৌশল মেনে নেয়া হবে না-সাতক্ষীরায় মানববন্ধনে বক্তারা

আট উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের

সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি

এখন সাশ্রয়ী নতুন দামে পাওয়া যাচ্ছে আলটিমেট ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন অপো এ৫

কয়রায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মত বিনিময় সভা 

আশাশুনিতে ইএসডিও-আইসিআরডিসিভ-৩ প্রকল্পের অবহিতকরণ সভা