বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৮:১১ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নৈতিক মানসম্পন্ন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, গবেষণা এবং শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এ সম্মাননা অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক প্রবর্তন করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটি শুধু একটি পদক নয়, বরং ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলিকে স্মরণ করার একটি উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষা, সাহিত্য, শিল্পকলা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণীজনদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের জাতীয় ইতিহাসে ফেব্রুয়ারি মাসের গুরুত্ব অপরিসীম। একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের স্মারক এবং সংস্কৃতিচেতনার প্রাণপ্রবাহ। এদিনটি একদিকে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম, অন্যদিকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক। তাই ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয় উপলব্ধি ও শেকড় সন্ধানের মাস।

তিনি বলেন, প্রতি বছরের মতো এ বছরও দেশের জ্ঞানী-গুণী কবি, সাহিত্যিক, শিল্পী ও ভাষাসংগ্রামীদের একুশে পদকে ভূষিত করা হয়েছে। তাদের কর্ম ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।

প্রধানমন্ত্রী বলেন, একুশ আমাদের অবিনাশী চেতনা এবং স্বাধিকার অর্জনের প্রেরণা। ভাষা আন্দোলনের ৭৪ বছর অতিক্রম করে আমরা ৭৫ বছরে পদার্পণ করেছি। এ সময় তিনি অমর একুশের ভাষা শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে গৌরববোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক ২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

জীবন গঠনে শিক্ষার্থীদের ইসলামি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে- মমিনুর রহমান মুকুল 

ছাত্র শিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি সিগবাতুল্লাহ

তিন মাসে ভারত থেকে এলো ১৩ হাজার ৫২৮ মেট্রিক টন চাল

জাতীয় ঐক্য ধরে রাখলে কোনো শক্তিই বাংলাদেশকে গ্রাস করতে পারবে না: রিজভী

প্রথম তারাবি আদায়ে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

পাচারকৃত সম্পদ ফেরাতে জাতিসংঘে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

সাতক্ষীরায় ‘মাসিক ফুলকুঁড়ি’র চার যুগ পদার্পণ উপলক্ষে পাঠক আড্ডা ও ইফতার অনুষ্ঠিত

ফরেষ্ট গার্ড শেখ সেলিমের মৃত্যুতে বন প্রহরী কল্যান সমিতির শোক

পাইকগাছায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রেনেসাঁ স্পোর্টিং ক্লাবের জয়

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’: রিজওয়ানা ও খলিলুরকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের