সময় ডেস্ক :: দেশের জনপ্রিয় এবং একমাত্র ট্যাবলয়েড পত্রিকা দৈনিক মানবজমিন-এর ২৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই শুভেচ্ছা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ১৯৯৮ সালের ১৫ই ফেব্রুয়ারি যাত্রার পর থেকে মানবজমিন মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাহসিকতার সাথে সত্য তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের এই ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিদাতারা হলেন- কালেরকণ্ঠের মোশারফ হোসেন, বাংলাদেশের খবরের আব্দুস সামাদ, এখন টিভির আহসান রাজীব, প্রতিদিনের বাংলাদেশ ও নাগরিক টিভির কৃষ্ণ ব্যানার্জি, বাংলাট্রিবিউন ও ঢাকাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, গ্লোবাল টিভির রাহাত রাজা, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, যুগান্তরের মোজাহিদুল ইসলাম, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, দ্য এডিটরসের রিজাউল করিম, রানারের শহীদুজ্জামান শিমুল, খবরের কাগজের নাজমুস সাহাদাৎ জাকির, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, ভয়েস অব টাইগারের মিলন রুদ্র, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, বাংলানিউজের তানজির কচি, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়সহ অন্যান্যরা।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৫ই ফেব্রুয়ারি দেশের প্রথম ও একমাত্র রঙিন ট্যাবলয়েড পত্রিকা হিসেবে যাত্রা শুরু করে দৈনিক মানবজমিন। সাফল্যের পথ চলায় পত্রিকাটি ২৯তম বছরে পদার্পণ করলো।

















