নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরার ৪ টি আসনের মধ্যে জেলার এলডিপির একমাত্র প্রার্থী শফিকুল ইসলাম সাহেদ ও এবি পার্টির প্রার্থী জিএম সালাউদ্দীন জামায়াতের সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে জেলার ৪টি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা-১ আসনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সুতরাং প্রার্থী হিসেবে বহাল থাকলেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের মো. ইজ্জতুল্লাহ, ইসলামি আন্দোলনের শেখ মো. রেজাউল ইসলাম, জাতীয় পার্টির জিয়াউর রহমানসহ ৫ জন।
সাতক্ষীরা-২ আসনে এলডিপি ও এবি পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ আসনে প্রার্থী হলেন বিএনপির আব্দুর রউফ, জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক, জাতীয় পার্টির আশরাফুজ্জামান, বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী, ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম।

















