শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শ্যামনগর থানায় ইসলামী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ

সময় ডেস্ক :: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা আওতাধীন দেবহাটা থানা শাখার ২০২৬ সেশনের নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩:০০টায় আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আল-আমীন, সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এস এম জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক, জেলা শাখা।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কাজী মোনায়েম কবির, প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখা।

উক্ত থানা সম্মেলনে সভাপতিত্ব করেন,হা-মিম নাজীবুল্লাহ, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, শ্যামনগর থানা শাখা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ও ইসলামী যুব আন্দোলন এবং অন্যান্য সংগঠনের শ্যামনগর থানা শাখার স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ২০২৬ সেশনের আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হন মুহাম্মাদ আব্দুল করিম, সহ-সভাপতি মুহাঃ মফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন মুহাঃ আবু নাইম।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। তিনি বলেন, ছাত্রসমাজকে নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে সংগঠনের দায়িত্বশীলদের আন্তরিকতা ও ত্যাগী মনোভাব প্রয়োজন। বিশেষ অতিথিরাও নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি, বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দেবহাটা থানা শাখা সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি  ও আলোচনা সভা

আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ ইস্যুতে নীরবতা ভাঙলো শ্রীলঙ্কা বোর্ড

‘তারা ক্ষমতায় গেলে মানুষ নিরাপদ থাকবে না’ : মিয়াগোলাম পরোয়ার

পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় দিনে  তিতুমীর ফাইটার্স দলের জয়

সাংবাদিক ও রাজনৈতিক নেতা কর্মীরা সকলে মিলে তালাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে-অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ!

ঢাকার মিরপুরের আরামবাগ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জে-ড্রাম স্থাপন

আশাশুনিতে নব নির্বাচিত এমপি রবিউল বাশারকে ছাত্র শিবিরের সংবর্ধনা

কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি