শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বাংলাদেশ ইস্যুতে নীরবতা ভাঙলো শ্রীলঙ্কা বোর্ড

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৩০, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ

সময় ডেস্ক :: নিরাপত্তাজনিত কারণে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে খেলতে চেয়েছিল বাংলাদেশ। আইসিসি সেই দাবি মেনে না নেওয়ায় এবারের বিশ্বকাপে আর খেলা হচ্ছে না লিটন দাসদের। বাংলাদেশের পরিবর্তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।

শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ ম্যাচগুলো খেলতে চাইলেও এ বিষয়ে এতদিন কোনো মন্তব্য করেনি দেশটি। তবে অবশেষে বাংলাদেশ বাদ পড়ার পর এ ব্যাপারে মুখ খুলেছে শ্রীলঙ্কা

মূলত এই বিষয়ে নিরপেক্ষ অবস্থানে থাকতে চায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। জড়াতে চায় না আঞ্চলিক কোনো বিরোধে।

বার্তাসংস্থা এএফপিকে শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে বলেছেন, ‘ভারত-পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার বিরোধে শ্রীলঙ্কা কোনো পক্ষ নেবে না। সবাই আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে কোনো দেশ চাইলে শ্রীলঙ্কা তাদের টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত থাকবে।’

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বয়কটের আওয়াজ তুলেছিল পাকিস্তানও। তবে পুরো বয়কট না করে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের কথাও শোনা যাচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রীলঙ্কা সরকার ও ক্রিকেট বোর্ড টুর্নামেন্ট আয়োজন নির্বিঘ্ন রাখতে বাড়তি সতর্কতা নিচ্ছে।

দেশটির ক্রীড়ামন্ত্রী সুনিল কুমারা গামাগে জানিয়েছেন, বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচগুলোকে সর্বোচ্চ নিরাপত্তার আওতায় রাখা হবে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দেশজুড়ে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

গুম, খুনের শিকার মায়েদের কান্নার পানি বুড়িগঙ্গার চেয়ে বেশি হতো

দেশের বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

শিবপুরে ওয়ার্ডবাসীর বিবৃতি: দলত্যাগী ব্যক্তির সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই

বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার 

বর্তমানে বিদ্যুতের কোনও ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী

আল্লাহর ইচ্ছায় ও মানুষের দোয়ায় আমি দেশে ঈদ পালন করতে সক্ষম হয়েছি’

ক্ষমতায় গেলে সাংবাদিক নির্যাতনের ঘটনার বিচার নিশ্চিত করবে জামায়াত

বেনাপোল বন্দরে আমদানি ও রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

সাতক্ষীরা মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে ঝাড়ু দিলেন এমপি আব্দুল খালেক