শনিবার , ২১ মার্চ ২০২৬ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আল্লাহর ইচ্ছায় ও মানুষের দোয়ায় আমি দেশে ঈদ পালন করতে সক্ষম হয়েছি’

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ২১, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: দীর্ঘ ১৯ বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বহু বছর পর আল্লাহ রাব্বুল আল-আমিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি ও আমার পরিবার দেশের মাটিতে, দেশের মানুষের সঙ্গে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। এর জন্য প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে শুকরিয়া আদায় করছি।

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

এ সময় সবার সহযোগিতা ও দোয়ায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ যে দেশ দেখতে চায়, সরকার সেই দেশ গড়তে কাজ করবে। প্রত্যাশিত দেশ গড়তে দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতা কামনা করছি। এই ঈদে আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদের সেই রহমত দেন, যাতে করে আমরা দেশের মানুষের প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি।

এ সময় একাত্তরের শহিদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণ করে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।

শেষে দেশবাসীর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেফতার

সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

অবস্থান কর্মসূচি চলবে,প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

আশাশুনির ইরামনি ব্রিকসকে জরিমানা, ৩০০ বস্তা টায়ারের গুড়া (কার্বন) সহ ট্রাক জব্দ

সরবরাহ প্রচুর তবুও দাম বাড়ছে  সবজির 

পাইকগাছায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রেনেসাঁ স্পোর্টিং ক্লাবের জয়

শিগগির ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ

নাঈম-শাবনাজের মেয়েকে বিয়ে করলেন গাজী মাজহারুল আনোয়ারের ভাতিজা

হাজার হাজার মানুষের জনস্রোতই প্রমাণ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত-সখিপুরে-আব্দুর রউফ

বিআরটিএ ও ডামের উদ্যোগে ১১৮০ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান