মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ

নিজস্ব  প্রতিনিধি : পরিবার কল্যাণ পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নসহ ৫ দফা দাবির প্রেক্ষিতে সাতক্ষীরায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা পরিবার পরিকল্পনা ভবন প্রাঙ্গণে এ কর্মসূচিতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মাঠপর্যায়ের কর্মীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা মাঠপর্যায়ে জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করলেও এখনো সন্তোষজনক পদোন্নতি কাঠামো, বেতন গ্রেড সমন্বয়সহ ন্যায্য দাবিগুলো পূরণ হয়নি।
বক্তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দ্রুত নির্দেশনা না দেয়া হলে আন্দোলন আরও বিস্তৃত হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
পরে তারা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচির আয়োজকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে এবং ধাপে ধাপে কর্মসূচি জোরদার করা হবে। উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ কবিরুল ইসলাম, অছিকুর রহমান, মেহেদী হাসান, মোতাহার হোসেন, অমাল কুমার পাল,আবুল হাসান, মনিরুল ইসলাম, বিধান চন্দ্র মজুমদার, তবিবার রহমান, সরদার মেহেদী হাসান , সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শকা শাহানারা খাতুন, মাহমুদা সুলতানা,অন্তরা আফরোজ , এফ ডব্লিউ এ সাহানাজ পারভীন,খাদিজাতুল কুবরা, তাহমিনা খাতুন, শাহানুর বেগম সহ ১৪ টা ইউনিয়নের পরিদর্শক ও এফ ডব্লিউ এ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভারতের উত্তর প্রদেশে মুসলিম বসতিতে বুলডোজার চালানোর হুমকি

যশোরে যুবলীগ ক্যাডার আরিফের বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৪

কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নে মুহাদ্দিস রবিউল বাশারের গণসংযোগ,পথসভা অনুষ্ঠিত

পাক-আফগান সীমান্তে রাতভর সংঘর্ষ : তালেবান সরকারের শতাধিক সদস্য নিহত

মুরগির ডিম-মাংসের মূল্য ধ্বসে খামারীদের হাহাকার : প্রশাসন নিশ্চুপ

আশাশুনির বুধহাটায় ৪টি মিষ্টির দোকানে জরিমানা

সাতক্ষীরায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় শীর্ষক গণমাধ্যম পেশাজীবীদের  কর্মশালা 

১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

বন্দর চুক্তি বাতিলের চব্বিশ ঘন্টার আল্টিমেটাম মোমিন মেহেদীর

নির্বাচন বিলম্বিত হোক, তা কোনোভাবেই চায় না বিএনপি’

নির্বাচন বিলম্বিত হোক, তা কোনোভাবেই চায় না বিএনপি’