রবিবার , ৯ নভেম্বর ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

অবস্থান কর্মসূচি চলবে,প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ৯, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : দশম গ্রেডসহ তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতর অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষকরা।

রোববার (৯ নভেম্বর) রাত ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেয় ‌‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। পরিষদের অন্যতম নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতা শামছুদ্দীন মাসুদ বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে শিক্ষকদের প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে দীর্ঘ বৈঠক হয়েছে। বৈঠকে আমাদের জানানো হয়েছে, আগামীকাল সোমবার আন্তঃমন্ত্রণালয় সভা হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আলোচনার অগ্রগতি হওয়ায় আপাতত কর্মবিরতি কর্মসূচি স্থগিত ঘোষণা করেছি আমরা। তবে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, অবস্থান কর্মসূচি চলবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০৯ নভেম্বর ২০২৫

দশম গ্রেডসহ তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতর অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষকরা।

রোববার (৯ নভেম্বর) রাত ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেয় ‌‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। পরিষদের অন্যতম নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন
অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের 
সাউন্ড গ্রেনেড-জলকামানে ছত্রভঙ্গ নন-এমপিও শিক্ষকরা 

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতা শামছুদ্দীন মাসুদ বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে শিক্ষকদের প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে দীর্ঘ বৈঠক হয়েছে। বৈঠকে আমাদের জানানো হয়েছে, আগামীকাল সোমবার আন্তঃমন্ত্রণালয় সভা হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আলোচনার অগ্রগতি হওয়ায় আপাতত কর্মবিরতি কর্মসূচি স্থগিত ঘোষণা করেছি আমরা। তবে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

jagonews24.comসচিবের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদল/ ছবি- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞাপন

এদিকে, রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে একই তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল্লাহ শিবলী সাদিক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিভিন্ন দাবির বিষয়ে রোববার ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ও ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’র নেতাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

এতে আরও বলা হয়, সভায় শিক্ষকদের দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় শিক্ষক নেতাদের দাবির বিষয়সমূহ অর্থ মন্ত্রণালয়কে অবহিত করে যথাসম্ভব দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানের ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহযোগিতার আশ্বাসের দেয়। এর প্রেক্ষিতে শিক্ষক নেতৃবৃন্দ চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেননি ৮২৫ জন

পাইকগাছায় বিধবাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগে দেবর গ্রেফতার

শ্যামনগরে পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণ করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

একইদিন অনুষ্ঠিত হচ্ছে গণভোট, বহু কাঙ্খিত ও উৎসবের ভোট আজ

বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার 

কলারোয়া কলারোয়ায় ফুটবল প্রতিযোগীতা ও প্রশিক্ষণের উদ্বোধন

আশাশুনির বুধহাটায় দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নারীদের জন্য বৈদ্যুতিক বাস নামানোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী