বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বর্তমানে বিদ্যুতের কোনও ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ২, ২০২৬ ১২:২৬ অপরাহ্ণ

সময় ডেস্ক :: চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনও ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, শ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর সীমাবদ্ধতা, রক্ষণাবেক্ষণ ও ঝড়-বৃষ্টির কারণে মাঝে মাঝে কিছুটা বিদ্যুৎ বিভ্রাট ঘটে ও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না।

বৃহস্পতিবার(২এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে ঢাকা আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন প্রশ্ন করেন- মাননীয় মন্ত্রী অনুগ্রহ করে বলবেন আমার নির্বাচনী এলাকা ঢাকা-১৮সহ সারা দেশে বিদ্যুতের লোডশেডিং বন্ধে কোনও পরিকল্পনা আছে কিনা?

উত্তরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, বিদ্যুৎ বিভাগ মনোনীত ভোক্তার স্থাপনায় জ্বালানি নিরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে, ময়মনসিংহ, ঘোড়াশাল এবং নারায়ণগঞ্জের ৭৪টি মনোনীত ভোক্তার স্থাপনায় জ্বালানি নিরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। শিল্প ও বাণিজ্যিক স্থাপনায় জ্বালানি নিরীক্ষা কার্যক্রম জোরদারের লক্ষ্যে সরকার ৪২ জন সনদপ্রাপ্ত জ্বালানি নিরীক্ষক এবং ১৭৮ জন সনদপ্রাপ্ত জ্বালানি ব্যবস্থাপক তৈরি করেছে। সনদপ্রাপ্ত জালানি নিরীক্ষক ও ব্যবস্থাপক তৈরির কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সকল বিদ্যুৎ ব্যবহারকারী জনগণের সচেতনতা বৃদ্ধিতে ব্যাপকভাবে প্রচারের জন্য লিফলেট বিতরণ, টিভি স্কুলিং ও গুরুত্বপূর্ণ স্থানে স্টিকার বসানো কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ ছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য পেপার-পত্রিকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ে বিদ্যুৎ বিভাগ গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের অংশ হিসেবে অতিরিক্ত আলোকসজ্জা পরিহার, ব্যবহার শেষে বিদ্যুতের সুইচ বন্ধ করা এবং লোডশেডিং এড়াতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার ওপরে রাখার জন্য স্টিকার ও লিফলেট প্রস্তুতপূর্বক বিতরণ করা হয়েছে। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখার বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধিতে ২টি টিভিসি প্রচার করা হয়েছে, উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, মসজিদ, বাসাবাড়ি, দোকানপাট এবং সকল সরকারি অফিসে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। পিক আওয়ারে পানির পাম্প, ওভেন মেশিন, হিটার, ইস্ত্রির দোকান, ওয়াশিং মেশিন, ওয়েল্ডিং মেশিন ইত্যাদি বন্ধ রাখার বিষয়ে মাসিক গণশুনানীতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

এ ছাড়া পিক আওয়ারে মার্কেট/শপিং মলে অতিরিক্ত আলোক সজ্জা পরিহারের জন্য নিয়মিত ভিজিলেন্স টিম পরিচালনা করা হচ্ছে। পিক আওয়ারে পানির পাম্প/ওভেন/ওয়েল্ডিং মেশিন/ইস্ত্রি ইত্যাদি ব্যবহার হতে বিরত থাকার জন্য গ্রাহকগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পয়লা বৈশাখ কৃষক কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

আশাশুনিতে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা

শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী

দ্বিমুখী চাপে ট্রাম্প : যুদ্ধ থামাতে তাড়া, ইরান ইস্যুতে অস্বস্তিতে মিত্ররা

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে পাশে থাকবেন সাবেক পিসিবি চেয়্যারম্যান

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫

বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা

কয়রায় প্রন্তিক কৃষকদের মাঝে বীজ সার  বিতরণ

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলের হামলা, ১১ ফিলিস্তিনি নিহত

সব ধরনের জ্বালানি তেলের দাম কমল